Saturday, April 4, 2026

টেকনো সিটির থানার ব্যারাক থেকে উদ্ধার হল পুলিশকর্মীর ঝুলন্ত দেহ

Date:

Share post:

টেকনো সিটির থানার ব্যারাক থেকে উদ্ধার হল পুলিশকর্মীর ঝুলন্ত দেহ। এই ঘটনায় বৃহস্পতিবার সকালে চাঞ্চল্য ছড়ায় কলকাতা লাগোয়া নিউ টাউনের টেকনো সিটি থানায়। টেকনো সিটি থানায় সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন নিহত পুলিশ আধিকারিক দিব্যেন্দু মানিক।

পুলিশ সূত্রে খবর, দিব্যেন্দু থানার উপরে ব্যারাকেই থাকতেন। এদিন মর্নিং শিফটে ডিউটি ছিল তাঁর। তাঁকে ডাকতে এক সহকর্মী সকালে যখন যান, তখন ঘরের ভিতরে ওই পুলিশ আধিকারিকের ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। খবর দেওয়া হয় পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। যোগাযোগ করা হয়েছে নিহত পুলিশ আধিকারিকের পরিবারের সদস্যদের সঙ্গে।

আরও পড়ুন-ত্রিপুরা: প্রশাসন আইনের মধ্যে থেকে কাজ না করলে আইন অমান্য আন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের

সহকর্মীদের দাবি, অত্যন্ত দক্ষ ও কর্মঠ অফিসার ছিলেন দিব্যেন্দু মাণিক। তবে, সম্প্রতি মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানা গিয়েছে। সেকারণেই সম্ভবত আত্মহত্যা করেছেন। কী কারণে অবসাদ? পারিবারিক অশান্তি নাকি পেশাগত সমস্যা? খতিয়ে দেখা হচ্ছে।

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...