Friday, June 26, 2026

আদালতের দৃশ্যে মদ্যপান দেখানোর অভিযোগে ‘দ্য কপিল শর্মা শো’র বিরুদ্ধে এফ আই আর

Date:

Share post:

আইনি জটিলতায় ‘দ্য কপিল শর্মা শো’ (The Kapil sharma) মধ্যপ্রদেশের শিবপুর জেলার আদালতে এই কমেডি) ধারাবাহিকটির বিরুদ্ধে এফ আই আর করা হয়েছে। অভিযোগ, কপিল শর্মা শো ধারাবাহিকের একটি পর্বে মধ্যপান করার দৃশ্য দেখানো হয়। ওই পর্বে একটি কোর্টরুম সিন ছিল। আদালতের প্রেক্ষাপটে মদ্যপানের দৃশ্য দেখানো অসম্মানজনক বলে দাবি করা হয়েছে। সেইসঙ্গে মহিলাদের প্রতি অসম্মানজনক মন্তব্য করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

 

মধ্যপ্রদেশের শিবপুর জেলার এক আইনজীবী সি জে এম কোর্টে মামলা দায়ের করেছেন। ১ অক্টোবর প্রথম শুনানি। আইনজীবীর আরও বক্তব্য, শো-তে মহিলাদের বিরুদ্ধে খারাপ মন্তব্য করা হয়। সেটিরও বিরোধিতা করেছেন তিনি।

‘দ্য কপিল শর্মা শো’-র একটি বিশেষ এপিসোডে দেখানো হয়েছিল একটি কোর্ট রুম সিন। দেখানো হয়, সেই দৃশ্যে অভিনেতারা মদ্যপান করছেন। তীব্র ক্ষোভ প্রকাশ করে আইনজীবী বলেছেন, “এটি আদালতকে অবমাননা করা ছাড়া আর কিছুই নয়। ফলে শোয়ের বিরুদ্ধে এফ আই আর করেছি। ৩৫৬/৩ ধারায় মামলা দায়ের করেছি। এই ধরনের নিম্নমানের প্রদর্শনী নিন্দনীয়। এসব বন্ধ হওয়া দরকার।”

 

advt 19

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...