Saturday, June 27, 2026

তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে চলছে কৃষক বিক্ষোভ, ২৭ সেপ্টেম্বর ভারত বনধের ডাক

Date:

Share post:

দিল্লির সীমানাগুলিতে কৃষক বিক্ষোভ দু’দিন পর ১০ মাস পূর্ণ হতে চলেছে। ঝড়-বৃষ্টি-রোদ- শীত সমস্ত কিছুকে উপেক্ষা করে দেশের কৃষকরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সেই কারণেই রাজ্যে রাজ্যে কৃষকদের দাবিগুলি যুক্ত করে আন্দোলনের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সংযুক্ত কৃষক মোর্চা সমস্ত কৃষক সংগঠনগুলিকে নিয়ে আগামী ২৭ সেপ্টেম্বর ভারত বনধের ডাক দিয়েছে।

আজ, শুক্রবার অখিল ভারতীয় কিষান সংঘর্ষ সমন্বয় সমিতি পশ্চিমবঙ্গ রাজ্য শাখার উদ্যোগে কলকাতা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অমল হালদার (রাজ্য আহ্বায়ক), কার্তিক পাল (রাজ্য সম্পাদক), হরিপদ বিশ্বাস, সুশান্ত ঝা, সুভাষ নস্কর, সমীর পুতুতন্ডু, তুষার ঘোষ, তপন গাঙ্গুলি কৃষক আন্দোলনের অন্যান্য নেতৃত্বরা।

এই বনধের সমর্থন করছে রাজ্য সহ সারা দেশের সমস্ত বামপন্থী ও সমস্ত শ্রমিক সংগঠন, কর্মচারী সংগঠন, মহিলা, ছাত্র-যুব, সাংস্কৃতিক সংগঠন গুলি। এই ভারত বনধকে ১৯টি বিরোধী রাজনৈতিক দল সমর্থন জানিয়েছে। সংযুক্ত কিষান মোর্চা ভারত বনধের সময় সকাল ৬টা থেকে বিকেল ৪টে পর্যন্ত।

advt 19

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...