Wednesday, April 8, 2026

ঢাকায় শুরু হল বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা: আজ থেকে ঢাকায় শুরু হল বঙ্গবন্ধু-বাপু প্রদর্শনী। রাজধানীর শিল্পকলা অ্যাকাডেমিতে আজ প্রদর্শনীটির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এছাড়াও প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এবং বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। অ্যাকাডেমির জাতীয় চিত্রশালার ৩ নম্বর গ্যালারিতে মোট ১৬ দিন ধরে এই প্রদর্শনীটি চলবে।

আরও পড়ুন:বঙ্গোপসাগরে নিম্নচাপ, দুর্যোগ সামলাতে ৫ অক্টোবর পর্যন্ত সরকারি কর্মীদের ছুটি বাতিল

প্রদর্শনীটিতে মোট ৩০টি ডিজিটাল স্ক্রিন রয়েছে। সেখানে নিজ নিজ জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহাত্মা গান্ধীর নানা আন্দোলন সংগ্রামের তথ্য-আলোকচিত্র প্রদর্শন হচ্ছে। প্রদর্শনীতে ভারত ও বাংলাদেশ এই দু’দেশের দুই কালজয়ী মানুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের ‌জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর (মহাত্মা গান্ধী) স্মরণে তাঁদের জীবনীনির্ভর তথ্যচিত্রভিত্তিক দেখানো হবে।

আগামী ১১ অক্টোবর পর্যন্ত প্রদর্শনীটি চলবে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে। ১১ অক্টোবরের পর, রাজশাহী, সিলেট, খুলনা, চট্টগ্রাম এবং কলকাতায়ও বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী হবে বলে জানানো হয়েছে।

advt 19

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...