Saturday, May 23, 2026

‘শুরুটা ভালো হলেও, শেষটা ভালো হলো না’, সিএসকে ম‍্যাচ নিয়ে বললেন পাড়িক্কল

Date:

Share post:

শুক্রবার আইপিএলের( Ipl) ম‍্যাচে রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স বেঙ্গালোরের( RCB)বিরুদ্ধে ৬ উইকেটে জিতেছে চেন্নাই সুপার কিংস( CSK)। শুরটা ভালো হলেও, শেষের দিকে রানের সংখ‍্যা বাড়াতে ব‍্যর্থ হয় কোহলির দল। ৫০ বলে ৭০ রান করেন দেবদত্ত পাড়িক্কল। তাঁর সঙ্গে ভালো শুরু করেছিলেন অধিনায়ক বিরাট কোহলি। ৫৩ রান করেন তিনি। ম‍্যাচ শেষে পাড়িক্কল বললেন, শুরুটা ভালো হলেও শেষ ঠিক হলো না।

এদিন তিনি বলেন,”১৭০ থেকে ১৮০ রানের কথা ভাবছিলাম আমরা। নিজেদের জন্য কোনও লক্ষ্য নির্দিষ্ট করিনি আমরা। তবে এর থেকে বেশি রান হতেই পারত। বলের মান অনুযায়ী খেলার চেষ্টা করছিলাম আমরা। কিন্তু শেষটা ঠিক হল না। পরের ম্যাচের আগে এটা আমাদের ঠিক করতেই হবে। আমরা চাইছিলাম খেলাটা শেষ অবধি টেনে নিয়ে যেতে। বুঝতে পারছিলাম শেষের দিকে নতুন ব্যাটসম্যানদের পক্ষে ব্যাট করা কঠিন হবে। তাই দেখে শুনে খেলছিলাম আমরা। যে বোলারকে মারা সম্ভব তাকেই মারছিলাম।”

আরও পড়ুন:শহরের বুকে মোট তিনটি ক‍্যাফে খুলতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব


 

Related articles

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...

৩ কাউন্সিলরেই অনাস্থা! রাজ্য দখলের পরে কলকাতা পুরসভা দখলে বিজেপির হুঁশিয়ারিতে চক্রান্ত

কলকাতা পুরসভায় নজিরবিহীন অধিবেশনের সাক্ষী থেকেছেন শুক্রবার কাউন্সিলররা। বৈঠক ডাকা, বাতিল, ক্লাব রুমে অধিবেশনের মতো ঘটনাও ঘটেছে। এরপরই...