Saturday, June 13, 2026

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় CESC ও KMC-কে হুঁশিয়ারি ফিরহাদের

Date:

Share post:

গত চার দিনে রাজ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। কলকাতাতেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। এরপরই বিদ্যুৎ বণ্টনকারী সংস্থা সিইএসসি (CESC) ও কেএমসি (KMC) কে হুঁশিয়ারি দিলেন কলকাতার পুর প্রশাসক ফিরহাদ হাকিম। বললেন, ‘কেউ যদি বিদ্যুৎস্পৃষ্ট হয় তাহলে আমি ছাড়ব না।’

শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সমর্থনে চেতলায় নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানেই মানুষের মুখে জলযন্ত্রণার কথা শোনেন। তারপরই তিনি বলেন, “বিভিন্ন জায়গায় খোলা তার পড়ে রয়েছে… আমি CESC ও KMC-র কমিশনারকে বলেছি, কেউ যদি বিদ্যুৎস্পৃষ্ট হয় তাহলে আমি ছাড়ব না। খোলা তার থাকলেও এখনই ব্যবস্থা নেওয়ার কথা বলেছি।”

আরও পড়ুন-অসমে নৃশংসতা দেখতে পায় না মানবাধিকার কমিশন: প্রচারমঞ্চ থেকে তোপ দাগলেন মমতা

ফিরহাদ আরও বলেন, সাধারণ মানুষ তাঁদের সঙ্গে রয়েছে। ৩০ তারিখ মানুষ যদি ভোট দিতে পারে তাহলে বড় ব্যবধানে জয়ী হবে। কারণ, বৃষ্টিবাধা আসতে পারে। তিনি নিম্নচাপ এবং বৃষ্টি প্রসঙ্গে বলেন, “বৃষ্টির জন্য পুরসভা পুরোপুরি ভাবে তৈরি রয়েছে। কিন্তু যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে ওয়াটার লগিং হতেই পারে।”

কলকাতার পুর প্রশাসক আরও বলেন, “শুধু আমাদের এখানে নয়, বম্বে, দিল্লি, আহমেদাবাদ, কলকাতা, মাদ্রাজ- সব জায়গাতেই জল জমে। কারণ, মেঘ ভেঙে বৃষ্টি হচ্ছে। এই ধরনের বৃষ্টি হবে কোনও আরবান প্লেসে, আগে বুঝতে পারিনি। এই বৃষ্টিকে সামাল দিতে হলে যে ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হবে তাতে দশ হাজার থেকে পনেরো হাজার কোটি টাকা লাগবে শুধু কলকাতাতেই। এই জল বার করতে যে বড়ো পাইপ বসাতে হবে তারও জায়গা নেই কলকাতায়।”

advt 19

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...