Wednesday, April 8, 2026

বিশ্ব তীরন্দাজি চ্যাম্পিয়নশিপে মিক্সড ডাবল ইভেন্টে রুপো জয় ভারতের

Date:

Share post:

বিশ্ব তীরন্দাজি চ্যাম্পিয়নশিপে( World Archery championship) দ্বিতীয় স্থানে ভারতের কম্পাউন্ড মহিলা দল ও মিক্সড দল।  মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটার ইয়াঙ্কটনে আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথমবার সোনা জেতার লক্ষ্যে নেমেছিল ভারত। কিন্তু মিক্সড ডাবল ইভেন্টে ফাইনালে ভারতের অভিষেক ভর্মা ও জ্যোথি সুরেখা ভেন্নামকে রুপোতেই থাকতে হল সন্তুষ্ট। এদিন কলম্বিয়ার জুটি ড্যানিয়েল মুনোজ ও সারা লোপেজের কাছে মাত্র চার পয়েন্টের (১৫০-১৫৪) জন্য হেরে যায় তাঁরা।

প্রথমার্ধে ভারত ভালো পারফর্ম করলেও দ্বিতীয়ার্ধে ক‍্যামবাক করে কলম্বিয়ান জুটি। তৃতীয় রাউন্ডে ৪০/৪০ স্কোর করে কলম্বিয়া। আর দ্বিতীয়ার্ধে ১০টি পারফেক্ট ১০ মারে সারা-মুনোজ, যেখানে ভারত কেবল আটটি পারফেক্ট ১০ মারতে পারে।

অন‍্যদিকে সপ্তম বাছাই ভারতীয় মহিলা দল, যেখানে ছিলেন জ্যোথি সুরেখা ভেন্না, মুস্কান কিরার ও প্রিয়া গুর্জার, ফাইনালে নামে। কিন্তু সেখানে কলম্বিয়ান মহিলা দলের কাছে পাঁচ পয়েন্টে হেরে যায় ভারতের মেয়েরা।

আরও পড়ুন:ক্রিকেটারদের জন‍্য নতুন পেনশনের প্রস্তাব আনতে চলেছে বিসিসিআই

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...