Saturday, June 13, 2026

প্রয়াত নারী আন্দোলনের অন্যতম নেত্রী কমলা ভাসিন

Date:

Share post:

প্রয়াত নারী আন্দোলনের অন্যতম নেত্রী কমলা ভাসিন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। শুক্রবার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবশেষে শনিবার ভোর তিনটে নাগাদ চিকিৎসকরা জানিয়ে দেন কমলা ভাসিনের মৃত্যু হয়েছে।

কমলা ভাসিন একাধারে ছিলেন লেখিকাও। ‘কিউ কি ম্যায় লড়কি হু, মুঝে পড়না হ্যায়’- এর মতো বিখ্যাত বই তাঁর কলমে উঠে এসেছে। ভারত-সহ দক্ষিণ এশিয়ায় ‘ওয়ান বিলিয়ন রাইজিং’ আন্দোলনের পুরোভাগে থাকা কমলা ভাসিন তিন দশকেরও বেশি সময় ধরে লড়াই চালিয়েছিলেন লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে, শান্তি প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার লক্ষ্যে।

সাতের দশক থেকেই নারী আন্দোলন নিয়ে সোচ্চার হয়েছিলেন কমলা ভাসিন। পরে ২০০২ সালে তিনি সঙ্গত নামক একটি ফেমিনিস্ট নেটওয়ার্ক তৈরি করেন। কমলা ভাসিন এর মাধ্যমে প্রান্তিক আদিবাসী মহিলাদের প্রশিক্ষিত করার কাজ করতেন।

আরও পড়ুন-বঙ্গোপসাগরে নিম্নচাপ, দুর্যোগ সামলাতে ৫ অক্টোবর পর্যন্ত সরকারি কর্মীদের ছুটি বাতিল

রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর করে কমলা ভাসিন চলে গিয়েছিলেন পশ্চিম জার্মানির মুনস্টার বিশ্ববিদ্যালয়ে। জার্মানির ফাউন্ডেশন ফর ডেভলপমেন্ট ওরিয়েন্টেশন কেন্দ্রে কিছুদিন কাজ করে কমলা দেশে ফিরে আসেন। বিজ্ঞাপনী পণ্যতে নারীদের যেভাবে উপস্থাপন করা হয় তার বিরুদ্ধে সব সময় সরব হয়েছেন কমলা।

কমলার মৃত্যুতে দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া, মানবাধিকার আন্দোলনের কর্মী প্রশান্ত ভূষণ, হর্ষ মান্দার-সহ বহু বিশিষ্ট গভীর শোকপ্রকাশ করেছেন। কবি ও বহু গ্রন্থের লেখিকা কমলা ভাসিন নিজেকে ‘প্রশিক্ষণ নেওয়া সমাজবিজ্ঞানী’ বলতে ভালবাসতেন।

advt 19

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...