Sunday, April 5, 2026

শুনানিতে মিঠুনের ডায়লগ: শুনলেন বিচারপতি, এজলাসে হাসির রোল

Date:

Share post:

২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি-তে (BJP) যোগ দেন অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)৷ তারপরই পর একের পর এক জনসভায় নির্বাচনী প্রচারে গিয়ে নিজের জনপ্রিয় বিভিন্ন সিনেমার সংলাপ বলেন মহাগুরু৷ যা বলে এখন প্যাঁচে পড়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তবে মামলার শুনানিতে মিঠুনের ডায়লগ (Dialogue) শুনে হাসির রোল এজলাসে। সূত্রের খবর, হেসে ফেলেছেন বিচারপতি কৌশিক চন্দও (Kaushik Chanda)।

“মারব এখানে, লাশ পড়বে শ্মশানে” অথবা “জল ঢোড়া নই, বেলে বোরাও নই, জাত গোখরো! এক ছোবলেই ছবি!” এই সংলাপে প্রচার ময়দানে শোরগোল ফেললেও, ভোট পরবর্তী অশান্তিতে উস্কানি দিয়েছে, এই অভিযোগ করে মানিকতলা থানায় এফআইআর দায়ের হয়৷ সেই এফআইআর (Fir) খারিজের আর্জি নিয়েই কলকাতা হাইকোর্টে মামলা করেন মিঠুন। সেই মামলার শুনানিতে শুক্রবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Coury) এজলাসে হাসির রোলও ওঠে। কারণ, শুনানি চলাকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ নিজে এইসব সংলাপ শুনতে চান৷ ভার্চুয়াল শুনানিতে প্রত্যেক এজলাসেই বিচারপতিদের কাছে ল্যাপটপ থাকেছে৷ সেখানেই সব সংলাপ শোনেন বিচারপতি কৌশিক চন্দ৷ তুমুল হাসাহাসি শুরু হয় এজলাসে। বিচারপতি প্রশ্ন তোলেন, “এই সংলাপের সঙ্গে ভোট পরবর্তী হিংসার যোগ কোথায়?”

পাল্টা সওয়াল করতে গিয়ে মুখ্য সরকারি আইনজীবী শাশ্বত গোপাল মুখোপাধ্যায় (Saswata Gopal Mukherjee) অভিযোগ করেন, মিঠুনের এই সংলাপ বিদ্বেষমূলক৷ অতীতের বিভিন্ন মামলার উদাহরণ টেনে সওয়াল করেন সরকারি আইনজীবী৷ শেষ পর্যন্ত এদিন মামলার রায়দান স্থগিত রাখেন বিচারপতি কৌশিক চন্দ৷

আরও পড়ুন:অধিকৃত কাশ্মীর এখনই ছাড়ুক পাকিস্তান, রাষ্ট্রসঙ্ঘে কড়া বার্তা ভারতের

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...