Monday, April 13, 2026

স্পিকার সময় দেননি, আপাতত সাংসদ পদে ইস্তফা না দিয়েই কলকাতার পথে বাবুল

Date:

Share post:

সদ্য বিজেপি (BJP) ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Avishek Banerjee) হাত ধরে তৃণমূলে (TMC) যোগ দিয়েছেন আসানসোলের সাংসদ (Asansol MP) বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। দলবদল করেই বাবুল জানিয়ে ছিলেন, তিনি সাংসদ পদ থেকে ইস্তফা (Resign) দেবেন। সেইমতো দিল্লি (Delhi) গিয়ে লোকসভার স্পিকার (Speaker of Loksabha) ওম বিড়লার (Om Birla) সাক্ষাৎ চেয়েছিলেন। কিন্তু বেশ কয়েকদিন দিল্লিতে থাকার পরেও স্পিকারের সাক্ষাৎ না পেয়ে ফের দিল্লি থেকে কলকাতায় (Kolkata) ফিরছেন বাবুল সুপ্রিয়। অর্থাৎ, সাংসদ পদ থেকে ইস্তফা আপাতত দেওয়া হচ্ছে না বাবুলের।

তিনি জানিয়েছেন, ‘‘আমি ইস্তফা দিতেই গিয়েছিলাম।কিন্তু লোকসভার স্পিকার আমায় এখনও সময় দেননি। ব্যস্ত থাকায় তিনি সময় দিতে পারেননি বলে জেনেছি। ঠিক কবে নাগাদ স্পিকার সময় দেবেন, তার এখনই কোনও নিশ্চয়তা নেই। সাত দিন অপেক্ষা করলাম। এর পর উনি ফাঁকা সময়ে নিশ্চিত আমাকে সময় দেবেন। তখন কলকাতা থেকে আবার আসতে হবে, এই যা। ফলে পুরোটাই নির্ভর করছে লোকসভার স্পিকারের সুবিধা, অসুবিধার উপর। তাই আপাতত সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়া হল না। দিল্লি থেকে কলকাতায় ফিরে আসছি। গাড়ি চালিয়ে ফেরার কথা ঠিক করেছি। দুর্যোগ ধেয়ে আসছে রাজ্যের দিকে। তাই আর অপেক্ষা করা যাবে না।’’

আরও পড়ুন:“ভোট মমতাকেই দেবো”, কেন্দ্রীয় মন্ত্রীর মুখের উপর জবাব ভবানীপুরের বাসিন্দাদের


 

Related articles

কোনও রাজ্যে লজিক্যাল ডিস্ক্রিপেন্সি নেই, বাংলায় কেন: শুনানিতে চিন্তায় সুপ্রিম কোর্ট

বাংলার দুই দফা নির্বাচনের ভোটার তালিকা (West Bengal Voter List) ফ্রিজ হয়ে গিয়েছে। অথচ বিপুল সংখ্যায় অ্যাডজুডিকেট (Logical...

বাংলা বুলডোজোর-রাজনীতিতে নয়, ভালবাসার নীতিতে বিশ্বাসী: যোগীকে ধুয়ে দিলেন মমতা  

ভোট প্রচারে এসে উত্তরপ্রদেশের বুলডোজার নীতি বাংলায় চালুর হুমকি দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। রবিবার তাঁর...

পোস্টাল ব্যালটে জোর করে দৃষ্টিহীনকে দিয়ে বিজেপিতে ভোট! আতঙ্কে মৃত্যু স্ত্রীর

পোস্টাল ব্যালটে (Postal Ballot) ভোটদান শুরু হতেই বিতর্ক! এক দৃষ্টিহীন বৃদ্ধার (Disabled Voter Rights) ভোট জোর করে বিজেপিতে...

IPL: জয়ের মধ্যেই কোহলিকে নিয়ে চোটের উদ্বেগ আরসিবিতে, আশঙ্কা রোহিতকে নিয়েও

জয়ের মধ্যেই আরসিবি(RCB) শিবিরে চোটের আতঙ্ক। মুম্বই ইন্ডিয়ান্সকে(MI) হারিয়ে পেয়েছে আরসিবি। কিন্তু বিরাট কোহলির(Virat Kohli) চোট নিয়ে চিন্তিয়...