Friday, June 26, 2026

এবার দিল্লি সফরে নব নিযুক্ত বিজেপি রাজ্য সভাপতি, নড্ডার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক

Date:

Share post:

দিল্লি যাচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। প্রায় দু’দিনের সফরে সুকান্ত মজুমদার দেখা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) সঙ্গে। বি এল সন্তোষ-সহ একাধিক কেন্দ্রীয় নেতার সঙ্গে বৈঠক করবেন বলে খবর সূত্রের। এছাড়াও জানা গিয়েছে, সুকান্ত মজুমদার দেখা করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে।

আরও পড়ুন: পুলিশ-আইনকে উপহাস: বিপ্লব দেব গণতন্ত্রের লজ্জা, তীব্র আক্রমণ অভিষেকের

বিজেপি রাজ্য সভাপতি হওয়ার পর প্রথমবার দিল্লি সফরে যাচ্ছেন সুকান্ত মজুমদার। জানা গিয়েছে সোমবার সন্ধেয় তিনি দিল্লি যাচ্ছেন। দিল্লিতে নাড্ডার সঙ্গে দলের কাজকর্ম নিয়ে কথা বলতে পারেন দলের নব নিযুক্ত রাজ্য সভাপতি। সুকান্ত নতুন দায়িত্ব নেওয়ার পর পশ্চিমবঙ্গের দলীয় সংগঠনে কীভাবে কাজ করতে হবে, প্রয়োজনে সংগঠনে রদবদলের ক্ষেত্রে রাজ্য সভাপতির ভূমিকা কেমন হতে পারে, তা নিয়েও আলোচনা হতে পারে।

চলতি সপ্তাহেই রাজ্য সভাপতির পদের দায়িত্ব নিয়েছেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। আর তারপর থেকেই একাধিক বড় কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি। এরপরেই তাঁর সোমবারের দিল্লি সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

advt 19

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...