Friday, June 26, 2026

সাফ কাপের জন‍্য ঘোষণা হল ভারতীয় দল

Date:

Share post:

সাফ কাপের ( SAFF CUP)জন‍্য ঘোষণা করা হল ভারতীয় দল( india team)। আগামী ১ অক্টোবর মালদ্বীপে শুরু হতে চলেছে সাফ কাপ। আর এই টুর্নামেন্টের জন্য রবিবার ২৩ সদস্যের দল নির্বাচন করেছেন কোচ ইগর স্টিম্যাচ। দলে এসেছেন জিকসন সিং ও উদান্তা সিং।

সাফ কাপে ভারত ছাড়াও রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল ও আয়োজক দেশ মালদ্বীপ। আগামী ৪ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে সাফ কাপের অভিযান শুরু করবে ভারত। এরপর ৭ অক্টোবর শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে সুনীলরা। নেপালের বিরুদ্ধে ১০ অক্টোবর এবং ১৩ অক্টোবর মালদ্বীপের বিরুদ্ধে নামবে ভারত।

সাফ কাপ নিয়ে কোচ স্টিম্যাচ বলেন, “আমরা সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে মুখিয়ে রয়েছি। যেহেতু আমরা এশিয়ায় এই অঞ্চলের সেরা ফুটবল দেশ। এই চার-পাঁচটি ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের কাছে আর সুযোগ থাকবে না পরের মরশুমে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের আগে একসাথে থাকার। তাই এই ম্যাচগুলি গুরুত্বপূর্ণ হবে আমাদের খেলার কিছু অংশে উন্নতির জন্য।”

একনজরে দেখে নেওয়া যাক সাফ কাপের জন্য ২৩ সদস্যের ভারতীয় দল –

গোলরক্ষক  – গুরপ্রীত সিং, অমরিন্দর সিং, বিশাল কাইথ।

ডিফেন্ডার – প্রীতম কোটাল, সেরিটন ফার্নান্ডেজ, চিঙ্গলসানা সিং, রাহুল ভেকে, শুভাশিস বোস, মন্দার রাও দেশাই।

মিডফিল্ডার – উদান্তা সিং, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, লালেংমাউইয়া, অনিরুধ থাপা, সাহাল আব্দুল সামাদ, জিকসন সিং, গ্লেন মার্টিন্স, সুরেশ সিং, লিস্টন কোলাসো, ইয়াসির মহম্মদ।

ফরোয়ার্ড – মনবীর সিং, রহিম আলি, সুনীল ছেত্রী, ফারুখ চৌধুরী।

আরও পড়ুন:অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২ উইকেটে জয় মিতালিদের


 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...