Friday, June 26, 2026

টানা ২২ দিন ইলিশ মাছ ধরা বন্ধ বাংলাদেশে, রফতানি নিয়ে অনিশ্চয়তা

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি, ঢাকা:

বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আগে যে পরিমাণ ইলিশ রফতানি করা হবে বলা হয়েছিল তার সঙ্গে আরও ২৫২০ মেট্রিক টন ইলিশ রফতানি করা হবে। সব মিলিয়ে মোট ৪৬০০ মেট্রিক টন ইলিশ পাঠানো হবে।
ইতিমধ্যেই বাংলাদেশের পদ্মা নদীর ইলিশ আসতে শুরু করে দিয়েছে কলকাতা এবং হাওড়ার বিভিন্ন বাজারে। ১২ অক্টোবর মহাসপ্তমী। আগে বলা হয়েছিল যে ১০ অক্টোবর পর্যন্ত এই ইলিশ রফতানি করবে বাংলাদেশ। কিন্তু, আজ জানিয়ে দেওয়া হয়েছে রফতানি শেষ করতে হবে ৩ অক্টোবরের মধ্যেই।

কারণ, ৪ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ মাছ ধরা, বিক্রি করা সব কিছু বন্ধ থাকবে বলে জানিয়ে দিয়েছে ওপার বাংলার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ আধিকারিক মহম্মদ ইফতেখার হোসেন জানান, ইলিশের উৎপাদন বাড়াতে এবং ইলিশ যাতে নিশ্চিন্তে এবং নির্বিঘ্নে ডিম ছাড়তে পারে সেই জন্য ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত পুরো দেশেই ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে। তিনি জানান, এই সময় ইলিশের প্রজনন মরশুম। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মৎস্য দফতরের আধিকারিকরা জানান, প্রতি বছর আশ্বিনের ভরা পূর্ণিমার আগে-পরে, সব মিলিয়ে ১৫ থেকে ১৭ দিন, ডিম পাড়ার জন্য, সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ নদীতে আসে। তাই, অন্যান্য বছরের মতই এই বছরও মোট ২২ দিন ইলিশ এবং অন্যান্য মাছ ধরা নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। ২০০৮ সাল থেকেই এই নিয়ম চলে আসছে।

 

advt 19

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...