Monday, April 6, 2026

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনন্য নজির গড়লেন ঝুলন

Date:

Share post:

রবিবার অস্ট্রেলিয়ার( Australia) বিরুদ্ধে অনন্য নজির গড়লেন ঝুলন গোস্বামী( jhulan goswami)। এদিন আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট মিলিয়ে মোট ৬০০ উইকেটের মালকিন হলেন তিনি। অস্ট্রেলিয়ার মেগ ল্যানিংকে তুলে ৬০০ উইকেটের কৃতিত্ব ছুঁলেন তিনি।

ঘরোয়া ক্রিকেটে ২৬৪টি উইকেট নিয়েছেন ঝুলন। আর আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৩৩৭টি উইকেট রয়েছে তার। ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে ২১.৫৯ গড়ে ২৪০ উইকেট। টেস্ট ক্রিকেটে ১৭.৬৩ গড়ে ৪১ উইকেট এবং টি-২০ আন্তর্জাতিকে ৬৮ ম্যাচে ৫৬টি উইকেট নিয়েছেন ঝুলন।

এদিন এই নজির গড়ে বাংলার ঝুলন বলেন,” আমি জানতাম আমি সাফল্য পাব। আর সেটাই আমি করেছি। খুবই গুরুত্বপূর্ণ মাঠে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। ইতিবাচক দিকগুলিকে গ্রহণ করা এবং এগুলিই একজন সিনিয়র হিসেবে আমি করেছি।”

আরও পড়ুন:ঘরোয়া ক্রিকেটকে উজ্জীবিত করতে নয়া পরিকল্পনা বিসিসিআইয়ের

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...