Wednesday, April 8, 2026

ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছেন? অবশ্যই বাড়িতে রাখুন এই জিনিসটি

Date:

Share post:

ব্লাড প্রেশার এবং সুগার এই দুটি হল মানুষের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ দুটোর ওঠানামা প্রাণঘাতী হতে পারে। নিঃশ্বাস নিতে কষ্ট হলে আমরা ঝট করে বুঝতে পারি। কিন্তু প্রেশার কমে গেলে হঠাৎ করে বোঝা যায় না। এই কারণে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, বাড়িতে প্রেশার মাপার যন্ত্র রাখার। তার প্রধান কারণ হল, সব সময় ব্লাড প্রেশার (Blood Pressure) পর্যবেক্ষণে রাখা যাবে। যাঁরা রক্তচাপের সমস্যায় ভুগছেন, তাঁদের বিপি মেশিন (B P Machine) বাড়িতে রাখা উচিত।

চিকিৎসকদের মতে, দিনে তিন বার করে ব্লাড প্রেশার মাপা উচিত। সেটা মাপতে হবে দু’হাতে। তবে ব্লাড প্রেশার মাপার কিছু নিয়ম আছে।

• কাফ এমন ভাবে জড়াতে হবে, যাতে তা খুব টাইট না হয় আবার ফাঁকও না থাকে।
• হাতের ভাঁজ থেকে এক আঙুল উপরে বাঁধতে হবে।
• টিউবটিকে কনুইয়ে ভাঁজের সামনের দিকে রাখতে হবে।

বিশেষজ্ঞরা অবশ্যই ইলেকট্রনিক বিপি মেশিন কেনার পরামর্শ দিচ্ছেন। কারণ, ম্যানুয়াল মেশিনে ভুলভ্রান্তি হতে পারে। কিন্তু ইলেকট্রনিক মেশিনে সেই সম্ভাবনা থাকে না।

যাঁরা ব্লাড প্রেশারের ওষুধ খান, তাঁদের দিনে তিন বার অবশ্যই ব্লাড প্রেসার মাপতে হবে। দিনের বিভিন্ন সময় যেহেতু বিপির তফাত হয়, তাই তার গড় ধরে নিয়েই ওষুধ দেওয়া হয়।

রক্তচাপ কমে যাবার কয়েকটি লক্ষণ আছে। মাথা ঘোরা, দুর্বল লাগে, চোখ ঝাপসা লাগা।রক্তচাপ কমে গেলে সঙ্গে সঙ্গে নুন চিনি ও লেবুর জল খেতে হবে। জলে একটু বেশি নুন দিতে হবে। লেবু না থাকলে শুধু নুন-চিনি মেশানো জল খেলেও হবে। তবে কিডনির সমস্যা থাকলে লেবু নয় এবং ডায়াবেটিস থাকলে চিনি খাওয়া চলবে না।

আরও পড়ুন- কয়লা পাচারকাণ্ড : সিবিআইয়ের হাতে গ্রেফতার লালা ঘনিষ্ঠ ৪ ব্যবসায়ী

বেশি মাথা ঘুরলে আগে শুয়ে পড়তে হবে। ব্লাড প্রেশার স্বাভাবিক হলে রোগী যেন স্বাভাবিক কাজকর্মে ফিরে যান, এতে পালস রেট বাড়বে। এবং বিপিও স্বাভাবিক জায়গায় আসবে।

রক্তচাপ অতিরিক্ত কমে গেলে রোগী অজ্ঞানও হয়ে যেতে পারেন। আবার ব্লাড প্রেশার বেশি থাকলে মাথায় রক্তক্ষরণ হয়ে স্ট্রোক হতে পারে। প্রেশার কমে গেলেও কিডনি, ব্রেন ড্যামেজ হবে। তাই বিপি বেড়ে যাওয়া বা কমে যাওয়া দুটোই খারাপ। তাই যাঁরা নিয়মিত ব্লাড প্রেশারের ওষুধ খান, রক্তচাপের ওঠানামা বুঝতে নিয়ম করে ব্লাড প্রেশার চেক করাবেন- এটাই বিশেষজ্ঞদের পরামর্শ।

advt 19

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...