Wednesday, March 25, 2026

দ্বীপরাজ্যে ফুটছে ঘাসফুল, গোয়ায় প্রকাশিত তৃণমূলের লোগো-স্লোগান

Date:

Share post:

একুশের বিধানসভা ভোটে (West Bengal Assembly Election 2021) তৃণমূলের (TMC) বিরাট সাফল্যের পিছনে বড় ভূমিকা ছিল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abishek Banerjee)। তাই ভোটের পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করে গোটা ভারতে দলের সংগঠন মজবুত করার দায়িত্ব তুলে দেন। আর নতুন এই দায়িত্ব পাওয়ার পরই  অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, এবার বাংলার বাইরে সর্বভারতীয় ক্ষেত্রে ঝাঁপাবে তৃণমূল। তবে ভিন রাজ্যের শুধুমাত্র কয়েকজন বিধায়ক বা সাংসদ সংখ্যা বাড়াতে হবে না, ক্ষমতা দখলের জন্যই লড়াই করবে তৃণমূল।
যার প্রথম পদক্ষেপ পড়শি রাজ্য ত্রিপুরাতে ইতিমধ্যেই ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। নজর রয়েছে উত্তর-পূর্বের আরেক রাজ্য অসমেও। সেইসঙ্গে পশ্চিম উপকূলের দ্বীপরাজ্য গোয়াতেও (Goa) সংগঠন বিস্তার শুরু করেছে তৃণমূল। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন ঘাসফুল শিবিরের দুই সাংসদ ডেরেক ও’ব্রায়ান (Derek O’Brain) এবং প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee)। ভোট কুশলী প্রশান্ত কিশোরের (PK) আইপ্যাকের (IPAC) প্রায় ২০০জন সদস্য অনেক আগে থেকেই গোয়ার মাটি চষে ফেলেছে। এবার গোয়ায় প্রকাশিত হল তৃণমূলের লোগো (Logo) এবং স্লোগান (Slogan)।
তৃণমূলের গোয়া টুইটার হ্যান্ডলে বলা হয়েছে, “গোয়ার মানুষের উন্নয়নের জন্য দায়বদ্ধ তৃণমূল কংগ্রেস। এই প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন এমন নেতাই বেছে নেওয়া হবে। বিশ্বাসযোগ্যতাই আমাদের নেতা বাছাইয়ের মানদণ্ড।” এর সঙ্গে  ডেরেক ও’ব্রায়েন একটি বিবৃতি দিয়ে বলেছেন, ”তৃণমূলে কোনও হাইকমান্ড কালচার নেই। স্থানীয় স্বাধীনভাবে নেতারাই দলকে এগিয়ে নিয়ে যাবেন।”

advt 19

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...