Saturday, May 23, 2026

দলবদলের সম্ভাবনা ওড়ালেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি

Date:

Share post:

আমার নামে গুজব ভাসানো হয়েছে। আমি তৃণমূলে যাব না, বিজেপিতেই আছি। দাবি বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ির।

অশোক লাহিড়ীকে নিয়ে জল্পনার জন্ম বেশ কিছুদিন আগে। বিধানসভা নির্বাচনের সময় উত্তরবঙ্গের বিধায়কদের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিত ছিলেন বালুরঘাটের বিজেপি বিধায়ক । যদিও মঙ্গলবার তার দলবদলের খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন তিনি ।
অশোক লাহিড়ীকে নিজের সরকারের মুখ্য আর্থিক উপদেষ্টা করে এনেছিলেন অটলবিহারী বাজপেয়ী। বছর দেড়েক পরে কেন্দ্রে পালাবদল ঘটে। প্রধানমন্ত্রীর মসনদে বসেন মনমোহন সিং। কিন্তু মুখ্য আর্থিক উপদেষ্টা পদে বদল হয়নি। থেকে যান বাঙালি অর্থনীতিবিদই। প্রধানমন্ত্রী মনমোহন এবং অর্থমন্ত্রী পি চিদম্বরমের জমানাতেও টানা তিন বছর ওই দায়িত্ব সামলেছিলেন হিন্দু স্কুল ও প্রেসিডেন্সির ওই প্রাক্তনী। বিশ্ব ব্যাঙ্ক, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার, এশীয় উন্নয়ন ব্যাঙ্কে কাজের অভিজ্ঞতা রয়েছে অশোক লাহিড়ীর ঝুলিতে। পঞ্চদশ অর্থ কমিশনের অন্যতম সদস্যও ছিলেন তিনি।

আরও পড়ুন- চোখ রাঙাচ্ছে নিম্নচাপ,উপকূলবর্তী এলাকাগুলিতে NDRF-এর টিম, জারি হাই আলার্ট

অতীতে তৃণমূলের আর্থিক নীতির প্রশংসায় অশোক চলতি বছর রাজ্য বাজেট নিয়ে বিধানসভার বিতর্কে বিজেপির  ওপেনিং ব্যাটসম্যান ছিলেন অর্থনীতিবিদ অশোক লাহিড়ী।  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পাশে বসিয়েই অশোকবাবু বিধানসভায় সাংবাদিকদের সামনে বলেছিলেন, বামদের চেয়ে তৃণমূল আমলে বাজেটে উন্নতি হয়েছে।

 

advt 19

 

Related articles

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...

কমানো হবে মৌখিক পরীক্ষার নম্বর, OMR নিয়েও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর 

রাজ্যে সরকারি চাকরির পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে নিয়োগ নীতিতে (recruitment policy) একাধিক পরিবর্তনের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM...

নিয়োগ নিয়ে বিধানসভায় নতুন আইনের ভাবনা, রোজগার মেলায় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সেই সব কিছুর পরিবর্তন হবে। বাংলার স্বচ্ছ ভাবমূর্তি...

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...