Monday, June 22, 2026

ডান্স রিয়‍্যালিটি শোয়ের বিচারককে প্রেমের প্রস্তাব নীরজের, ভাইরাল ভিডিও

Date:

Share post:

একটি ডান্স রিয়‍্যালিটি শোতে ডান্স বিচারককে প্রেমের প্রস্তাব দিলেন টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) সোনা জয়ী নীরজ চোপড়া( Neeraj Chopra)। টোকিওতে সোনা জয়ের পর থেকেই দেশের হার্টথ্রব নীরজকে দেখা যাচ্ছে বিভিন্ন রিয়‍্যালিটি শোতে। সম্প্রতি একটি নাচের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নীরজ। সেখানে অতিথি হয়ে এসেছিলেন তিনি। সেই রিয়‍্যালিটি শোয়ের বিচারকে প্রেমের প্রস্তাব দিলেন নীরজ। যদিও তা নিছকই মজা করে।

সম্প্রতি রেমো ডি’সুজার নাচের রিয়‍্যালিটি শোতে আসেন নীরজ। সেখানে এই অনুষ্ঠানের সঞ্চালক রাঘব জুয়ালকে বার বার দেখা গিয়েছে রিয়‍্যালিটি শোয়ের নাচের বিচারক শক্তি মোহনকে প্রেম নিবেদন করতে। রাঘব শক্তিকে বলেন, “আমিও তোমার সঙ্গে ইশক কামিনা গানে নাচতে চাই।” শক্তিকে তখন দেখা যায় নীরজকে বলছেন প্রেম নিবেদন কী ভাবে করতে হয় দেখিয়ে দিতে। তখনই  নীরজ বলেন, “আমার জীবনে সব চেয়ে গুরুত্বপূর্ণ হল জ্যাভলিন। এটা বাদ দিয়ে কিছুই পারি না। রান্না করতে পারি না। সময়ও দিতে পারব না।” আর এতেই লাজুক হেসে ফেলেন শক্তি।

https://www.instagram.com/p/CUUA2aADaU4/?utm_medium=copy_link

 

আরও পড়ুন:চলতি আইপিএলে আর মাঠে নামবেন না ওয়ার্নার? ইঙ্গিত হায়দরাবাদ কোচের

 

Related articles

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

সিএবি আয়োজিত বেঙ্গল টি২০ লিগ( Bengal T20 League) খেতাব জিতে নিল শ্রাচী রাঢ় টাইগার্স( Shrachi Rarh Tigers )।...

মহার্ঘভাতা থেকে কর্মসংস্থান, আজ নজর রাজ্য বাজেটে 

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করার পর সোমবার বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন...