Tuesday, June 9, 2026

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ইনজামাম-উল-হক

Date:

Share post:

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের( Pakistan) প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ইনজামাম-উল-হক( Inzamam-Ul-Haq)। সোমবার সন্ধ্যায় তাঁকে লাহোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হার্টে একটি ব্লকেজ ধরা পড়ায়, তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে বলে এক সংবাদ সংস্থা সূত্রে খবর। তবে আপাতত ইনজামাম স্থিতিশীল আছেন বলেই হাসপাতাল সূত্র থেকে জানানো হয়েছে।

এদিন ইনজামামের ম্যানেজার সাংবাদিকদের জানিয়েছেন, গত তিন দিন ধরেই ইনজামাম বুকে হালকা ব্যথা অনুভব করছিলেন। এ ক’দিন তিনি বাড়িতেই ছিলেন। সোমবার সন্ধ্যায় হঠাৎ বুকের ব্যাথা বেড়ে যাওয়ায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষানিরীক্ষার পর জানা যায়, তাঁর হার্টে একটি ‘ব্লক’ রয়েছে। এর পরেই চিকিৎসকেরা অ্যাঞ্জিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নেন। আপাতত স্থিতিশীল আছেন বলেই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। কয়েক দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে হাসপাতালেই থাকবেন পাকিস্তানের এই প্রাক্তন ক্রিকেটার অধিনায়ক।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

জেনেভার যুব শীর্ষ সম্মেলনের মঞ্চে কলকাতার কাউন্সিলর মোনালিসা

ইউরোপীয় যুব শীর্ষ সম্মেলনে যোগ দিলেন কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় (Councillor Monalisa Bandyopadhyay)। ৫...

প্রতীক ছেড়ে কথা বলুন, ২০২৯-এ কে কোথায় থাকে দেখব! বিদ্রোহীদের চ্যালেঞ্জ তৃণমূল সাংসদ কল্যাণের

বিধানসভার পরে লোকসভা। সংসদীয় দলেও বিদ্রোহ। শুধু তাই নয়, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ(NDA)-কে সমর্থন করছেন তৃণমূল (TMC) ব্লকের...

২ সেনাকর্মী নিয়ে হরমুজের কাছে ভেঙে পড়ল মার্কিন হেলিকপ্টার! 

আমেরিকা-ইরান (US Iran relationship)অস্থির পরিস্থিতির মাঝে মঙ্গলবার সকালে হঠাৎ করে হরমুজ প্রণালীর (Strait of Harmuz) কাছে ভেঙে পড়ল...

বিশ্বকাপ শুরুর আগেই বিতর্ক, ট্রাম্পের দেশে প্রবেশে নিষোধাজ্ঞা সেরা রেফারির

বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ২ দিন। কিন্তু বিশ্বকাপ শুরুর আগেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা...