Tuesday, March 24, 2026

শত্রুরা নানাভাবে ক্ষতি করতে চেয়েছিল,’ জন্মদিনে প্রকাশ্যে এল লতাজির জীবনের অনেক অজানা কথা

Date:

Share post:

আজ ২৮ সেপ্টেম্বর সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের (Legendary Singer Lata Manheshker) জন্মদিন (Happy Birthday) । ৯২ বছরে পা রাখলেন এই প্রবাদপ্রতিম শিল্পী । সারা দেশ এমনকী গোটা বিশ্ব আজকের এই শুভ দিনে শ্রদ্ধা জানাচ্ছে এই বরেণ্য শিল্পীকে। লতা মঙ্গেশকরকে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন টুইটারে। লতাজির সুদীর্ঘ সঙ্গীত জীবনে অনেক ভাল ঘটনা ঘটেছে । পাশাপাশি মন্দও কিছু কম নয় । সেইসব ভয়াবহ স্মৃতি সম্প্রতি একটি গ্রন্থের আকারে প্রকাশ করেছেন পদ্মা সচদেব। ‘লতা মঙ্গেশকর: অ্যায়সা কাঁহা সে লাউঁ’ গ্রন্থে পদ্মা শিল্পীর জীবনের বহু নাজানা অজানা ঘটনা লিপিবদ্ধ করেছেন। এই বই থেকে জানা যায় নাম-যশ-খ্যাতি-প্রতিপত্তি শুনতে যতটা সহজ ততটা সহজে কিন্তু পাননি লতাজি। যত তাঁর খ্যাতি ছড়িয়েছে ,, ততই তার গুনগ্রাহীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আর ততই বেড়েছে শত্রু সংখ্যা । এমনটাই জানা গিয়েছে এই বইটিতে। পরে প্রবাসী সাংবাদিক নাসির মুন্নি কবির লতাজির একটি সাক্ষাৎকার নিয়েছিলেন। সেখানেও জানা যায়, ১৯৬২-তে খাবারে বিষ মিশিয়ে নাকি খুন করার চেষ্টা হয়েছিল তাঁকে! পরে শিল্পীর বোন ঊষা মঙ্গেশকর এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছিলেন।

ঠিক কি হয়েছিল?

লতা মঙ্গেশকরের বয়স তখন ৩৩। আসমুদ্রহিমাচল তখন তার গানে মুগ্ধ । হঠাৎই একদিন ভোরে প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয় লতাজির। এর পরেই সবুজ বমি। আস্তে আস্তে সারা শরীর অসাড়। হাত-পা নাড়ানোর ক্ষমতাটুকুও নেই। অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। চিকিৎসক আসেন এবং তারপর লতাজির পাকস্থলী ওয়াশ করে বিষ বের করা হয়। অন্তত ১০ দিন দশ দিন লেগেছিল তার পুরোপুরি সুস্থ হয়ে উঠবে বিষক্রিয়ার প্রভাবে এরপর বহু দিন পর্যন্ত লতা গরম খাবার খেতে পারতেন না। বরফের টুকরো মেশানো তরল খাবার খেতেন তিনি।

advt 19

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...