Monday, June 15, 2026

ত্রিপুরা: তৃণমূলে যোগ চারশোরও বেশি নেতাকর্মীর, আম্বাসাতে খুলল নয়া দলীয় অফিস

Date:

Share post:

ত্রিপুরার(Tripura) মাটিতে তৃণমূলকে(TMC) আটকাতে একের পর এক ষড়যন্ত্র করে চলেছে শাসক দল বিজেপি(BJP)। যদিও ত্রিপুরার মানুষ ক্রমশ আপন করে নিচ্ছে ঘাসফুলকে। মঙ্গলবারও বিজেপি, সিপিএম সহ একাধিক দল থেকে তৃণমূল শিবিরে নাম লেখালেন চারশোরও বেশি নেতাকর্মী। কার্যত গোটা ত্রিপুরা থেকেই বিশাল সংখ্যক ছাত্র যুব নেতৃত্ব এদিন তৃণমূলে যোগ দেন। যদিও এদের মধ্যে অধিকাংশই ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের(Biplab Deb) বিধানসভা ক্ষেত্র থেকে। পাশাপাশি, ত্রিপুরার ধলাই জেলার আম্বাসাতে এক নয়া দলীয় অফিস খোলা হয় তৃণমূলের তরফে।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এদিন ত্রিপুরার আম্বাসাতে তৃণমূলের দলীয় অফিসে বিশাল সংখ্যক মানুষ বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগ দেন। তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়ে দলে তাদের অভ্যর্থনা জানান, তৃণমূল নেতা সুবল ভৌমিক। বিজেপি, সিপিএম সহ অন্যান্য দল থেকে বিশাল সংখ্যক কর্মী সমর্থকদের তৃণমূল যোগের ছবি শেয়ার করা হয়েছে ত্রিপুরা তৃণমূলের টুইটার অ্যাকাউন্টেও।

advt 19

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...