Tuesday, March 24, 2026

এসসি ইস্টবেঙ্গলে নতুন ভূমিকায় মৃদুল বন্দ‍্যোপাধ‍্যায়

Date:

Share post:

ইস্টবেঙ্গলে( EastBengal) কোচিং-এ দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন মৃদুল বন্দোপাধ‍্যায়( Mridul banerjee)। এসসি ইস্টবেঙ্গলের( Sc EastBengal) টিম ম‍্যানেজার হিসাবে নিযুক্ত হলেন তিনি। মঙ্গলবার লাল-হলুদের সোশ্যাল মিডিয়া জানান হয় এই খবর।

২০১৭ সালে ইস্টবেঙ্গলে কোচিং করানোর সুযোগ পেয়েও ভাগ্য সঙ্গ দেয়নি মৃদুল বন্দ‍্যোপাধ‍্যায়ের। প্রথম দিন অনুশীলনে এসেই পা ভেঙে স্ট্রেচারে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। তারপরে আর ইস্টবেঙ্গলে কোচিং করাতে ডাকা হয়নি মৃদুল বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু মঙ্গলবার যেন সেই মৃদুল বন্দ্যোপাধ্যায়ের ইস্টবেঙ্গলে প্রত্যাবর্তন। আসন্ন আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের টিম ম্যানেজার হিসেবে নিযুক্ত হলেন অভিজ্ঞ এই বাঙালি কোচ। আসন্ন আইএসএলে লাল-হলুদ কোচ মানোলো ডিয়াজকে সাহায্য করবেন মৃদুল। দলের ম্যানেজারের পাশাপাশি মৃদুল বন্দ্যোপাধ্যায় সহকারী কোচের ভূমিকাও পালন করবেন। দলের প্রথম ভারতীয় সহকারী কোচ রেনেডি সিং। দ্বিতীয় হিসাবে যোগ দিলেন মৃদুল বন্দ্যোপাধ্যায়।

এসসি ইস্টবেঙ্গলে যোগ দিয়ে মৃদুল বন্দ‍্যোপাধ‍্যায় বলেন, “এসসি ইস্টবেঙ্গলের হয়ে কাজ করাটা সব সময়ই গর্বের। এটি একটি নয়া ভূমিকা। আমি এই চ্যালেঞ্জ নিতে তৈরি। আমার ভারতীয় ফুটবল প্রশাসনে ভরসা দেওয়ার মত অনেক অভিজ্ঞতা রয়েছে। দলকে মাঠ ও মাঠের বাইরে সামলানো হবে গুরুত্বপূর্ণভাবে। খেয়াল রাখতে হবে যাতে সব ঠিক জায়গায় থাকে। আমি কোচিং টিমকে আমার অভিজ্ঞতার মাধ্যমে সাহায্য করব। লক্ষ্য হল দলটিকে প্রতিদিন আরও ভালো করার। আমি সমর্থকদের আবেগকে ভালোভাবে জানি। এই পরিবেশেই আমি বড় হয়েছি। কাজ শুরু করার জন্য অপেক্ষা করতে পারছি না।”

আরও পড়ুন:ডান্স রিয়‍্যালিটি শোয়ের বিচারককে প্রেমের প্রস্তাব নীরজের, ভাইরাল ভিডিও


 

Related articles

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...

বিজেপি নেত্রীর স্বামীকে বাংলার পর্যবেক্ষক!  ‘শাহি সংবাদ’ কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপি বাদে বাকি সব দলই তুলেছে। এমনকি এখন আর সেটা বাংলায়...

KKR: দায়িত্ব বাড়ল রিঙ্কুর, সুরের ছন্দেও হিট ওয়াটসন

  দুয়ারে আইপিএল(IPL)। তার আগে বড় ঘোষণা কেকেআরের(KKR)। নাইট ব্রিগেড বড় দায়িত্ব পেলেন রিঙ্কু সিং(Rinku Singh)।অজিঙ্ক রাহানের ডেপুটি হলেন...