Wednesday, April 8, 2026

অনুমতি ছাড়া মিছিল, দিলীপের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের পুলিশের

Date:

Share post:

ভবানীপুরে(Bhawanipur) উপ-নির্বাচন উপলক্ষে সোমবার যদুবাবুর বাজারে শেষ লগ্নের প্রচারে গিয়েছিলেন দিলীপ ঘোষ(Dilip Ghosh)। সেখানে ব্যাপক বিক্ষোভের মধ্যে পড়েন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। অভিযোগ তোলেন তাঁকে হেনস্থা করা হয়েছে। যদিও বিনা অনুমতিতে ওই এলাকায় মিছিল করা ও অশান্তি তৈরি করার অভিযোগে তাঁর বিরুদ্ধে এবার স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল পুলিশ(Police)।

জানা গিয়েছে, পুলিশের দায়ের করা ওই মামলায় দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীদের পিস্তল বের করার বিষয়টি উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বিনা অনুমতিতে মিছিল করার অভিযোগ তোলা হয়েছে।

আরও পড়ুন:চলতি আইপিএলে আর মাঠে নামবেন না ওয়ার্নার? ইঙ্গিত হায়দরাবাদ কোচের

উল্লেখ্য, সোমবার সকালে যদুবাবুর বাজার ভবানীপুর উপনির্বাচনের প্রচারে গিয়েছিলেন দিলীপ ঘোষ। আর সেখানেই তাকে দেখে গো-ব্যাক স্লোগান দেওয়া হয়। এক বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ তোলা হয়েছে। যদিও তৃণমূলের দাবি এক তৃণমূল কর্মীকে প্রথমে মারধর করে বিজেপি সমর্থকরা। তারপরই পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। এদিকে এই ঘটনাকে হাতিয়ার করে মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশনের অফিসে অভিযোগ জানাতে গিয়েছে বিজেপির প্রতিনিধিদল। কমিশনের কাছে বিজেপি তরফে দাবি জানানো হয়েছে, ভবানীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক সেখানে ভোট করাতে হলে ১৪৪ ধারা জারি করা হোক।

advt 19

 

Related articles

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...

কখন শুরু যুদ্ধ: কী কী হারাবে আমেরিকা, তথ্য পেশ ইরানের

একদিকে মার্কিন রাষ্ট্রপতি গরম গরম হুমকি দিচ্ছেন ইরানকে ধ্বংস করে দেওয়ার। অন্যদিকে মার্কিন মন্ত্রীরা বারবার দাবি করছেন সন্ধির...

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...