Saturday, June 20, 2026

গোয়ায় মমতার হোর্ডিংয়ে ছয়লাপ, আজ কলকাতায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর তৃণমূলে যোগদান

Date:

Share post:

”গোয়াঞ্চি নভি সকাল”! যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “গোয়ায় নতুন সকাল”! সমুদ্র সৈকত হোক কিংবা দ্বীপরাজ্য গোয়ার অন্যত্র, চোখে পড়বে তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো হোর্ডিং। তৃণমূলের গোয়া প্রদেশের তরফে এক টুইটে পোস্ট করা হয়েছে ওই ব্যানারের ছবি। সেখানে লেখা হয়েছে, ”আমরা এখন গোয়ায়। আমরা এখানে লড়তে এসেছি। থাকতে এসেছি। জিততে এসেছি।”

অন্যদিকে, গোয়ায় সংগঠন বিস্তারের প্রথম পদক্ষেপ হিসেবে আজ, বুধবার দ্বীপরাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর লুইজিনহো ফেলেইরো দলবল নিয়ে যোগ দেবেন তৃণমূলে। এদিন বিকেলে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হবে। যেখানে যেখানে থাকবেন তৃণমূলের দুই বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায় ও সৌগত রায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎও করবেন লুইজিনহো ফেলেইরো।

আরও পড়ুন: NHRC-র ‘ভুয়ো’ রিপোর্ট, নেই পূর্ণাঙ্গ তথ্য: সিব্বলের সওয়ালে কোণঠাসা কেন্দ্র

জানা গিয়েছে, ফেলেইরোর সঙ্গেই জোড়াফুল শিবিরে যোগ দেবেন দক্ষিণ গোয়ার অ্যাডভোকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যান্তনিও ক্লোভিস কোস্টা এবং মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির প্রাক্তন বিধায়ক লাভু মামলাতদারের ও গোয়া প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক যতীশ নায়েকের।

advt 19

 

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...