Monday, April 13, 2026

গোয়ায় নতুন সূর্যোদয় হবে, আমাদের লড়াই শুধু বিজেপির বিরুদ্ধে: অভিষেক

Date:

Share post:

গোয়ায় নতুন সূর্যোদয় হবে। বুধবার, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহ ফ্যালারিও-সহ ১০জনের দলে যোগদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। তিনি বলেন, তৃণমূলে লড়াই শুধু বিজেপির বিরুদ্ধে।

আগামী বছর ৪০ আসনের গোয়া বিধানসভায় ভোট। সেখানে কি কারও সঙ্গে জোচ বেঁধে লড়বে তৃণমূল? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে অভিষেক জানান, গোয়ায় তৃণমূল একাই লড়বে। “পুজোর পরেই আমরা গোয়া যাব।“ এরপরেই কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়ে অভিষেক বলেন, “তৃণমূল ও কংগ্রেসের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো গত সাত আট বছর ধরে তৃণমূল, বিজেপিকে (Bjp) হারিয়েই চলেছে। আর কংগ্রেস (Congress) বিজেপির কাছে হেরে চলেছে”। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “কংগ্রেস যদি কাজ না করে, রাস্তায় না নেমে, বাড়ির স্বাচ্ছন্দ্যে থাকতে চায়, তাহলে আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না। আমরা বিজেপিকে পরাজিত করতে চাই ”

উত্তর-পূর্বের পরে এবার তৃণমূলের নজরে দেশের পশ্চিমাঞ্চল। আরব সাগরের পাড়ে জোড়া ফুল ফোটানোর লক্ষ্যেই এগোচ্ছে তৃণমূল। এদিনের যোগদান তার প্রথম ধাপ হিসেবে মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:বিজেপির বিরুদ্ধে মুখ মমতাই: তৃণমূলে যোগ দিয়ে মত লুইজিনহ, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক

 

Related articles

বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ।...

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...