Sunday, April 5, 2026

ওঁরা নালিশ করলে বালিশ পাবে, বেশি করলে পালিশ করে দেব: মদন মিত্র

Date:

Share post:

আজ বৃহস্পতিবার সকাল থেকে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ চলছে৷ এই ভোট গ্রহণ পর্বে বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে রাজ্যের দুই মন্ত্রীর বিরুদ্ধে৷ নির্বাচন কমিশনে অভিযোগ করেছে বিজেপি৷

এ বিষয়ে কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেন, ওঁরা নালিশ করলে বালিশ পাবে৷ আর বালিশ যদি না পায় ভোটের পরে আমাদের কাছে আসলে আমরা পালিশ করে দেব৷ এখানেই থামেননি, মদন মিত্র৷ তিনি আরও বলেন, ওরা আমার নামেও নালিশ করতে পারে৷ নালিশ করলেও বা কী হবে, ফাঁসি হবে? হাসি হাসি পড়ব ফাঁসি৷
সকালে ভোট শুরু হতেই বুথ জ্যামের অভিযোগ তোলে বিজেপি। ১২৬ নম্বর বুথে ইভিএম কারচুপির অভিযোগ করেন বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। পাল্টা প্রতিক্রিয়া দেন ফিরহাদ হাকিম৷ তিনি বলেন, লড়াইয়ে না পেরে মিথ্যা অভিযোগ জানানো হয়েছে৷

আঁটোসাঁটো নিরাপত্তায় সকাল থেকে ভবানীপুরে ভোটগ্রহণ চলছে। এই কেন্দ্রের বিভিন্ন বুথে, অলিগলিতে পুলিশ এরিয়া ডমিনেশন করছে। কলকাতা পুলিশের ৫ জন জয়েন্ট সিপি, ১৪ জন ডেপুটি কমিশনার, ১৪ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ১০০ জন ট্রাফিক সার্জেন্ট টহলদারি চালাচ্ছে৷ তার মধ্যেই দুপুর ১টা পর্যন্ত সামসেরগঞ্জে ৫৭.১৫, জঙ্গিপুর ৫৩.৭৮ এবং ভবানীপুর ৩৫.৯৭ শতাংশ ভোট পড়েছে।

 

advt 19

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...