Wednesday, June 3, 2026

NCRB রিপোর্ট: সাইবার ক্রাইম, আর্থিক দুর্নীতির দৌড়ে এগিয়ে ডাবল ইঞ্জিন উত্তরপ্রদেশ-গুজরাত!

Date:

Share post:

দেশের মধ্যে সবচেয়ে বেশি সাইবার প্রতারণার শিকার হয়েছেন যোগী রাজ্যের উত্তর প্রদেশের বাসিন্দারা। আর্থিক দুর্নীতি থেকে দলিতদের উপর অত্যাচারের নিরিখে বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন উত্তরপ্রদেশ অনেক এগিয়ে। এমনটাই জানাচ্ছে, কেন্দ্রের স্বরাষ্ট্র দফতরের অধীনে থাকা ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর(NCRB) সদ্য প্রকাশিত রিপোর্ট। যেখানে গত এক বছরে দেশজুড়ে বিভিন্ন রাজ্যের অপরাধমূলক ঘটনার তথ্য পরিসংখ্যান তুলে ধরা হয়।
NCRB রিপোর্ট বলছে, ২০২০ সালে উত্তরপ্রদেশে ১১হাজার ৯৭ জন সাইবার প্রতারণার শিকার হয়েছেন। তুলনায় বাংলায় এই সংখ্যা ৭১২, যা অনেকটাই কম। অন্যদিকে,  কলকাতার মতো মেট্রো সিটিতে সাইবার প্রতারণার সংখ্যা যেখানে ১৭২টি, সেখানে লখনউ-তে এই সংখ্যা ১,৪৬৫টি। অর্থাৎ, যোগী রাজ্যের পুলিশ ও প্রশাসন যে সাইবার ক্রাইম রুখতে ব্যর্থ, তা NCRB রিপোর্ট থেকেই স্পষ্ট।
শুধু সাইবার ক্রাইম নয়, দুর্নীতির অভিযোগে বাংলার অনেক এগিয়ে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ। গতবছর বাংলায় যেখানে আর্থিক কেলেঙ্কারির সংখ্যা ৮ হাজার ৭০৯, সেখানে উত্তরপ্রদেশে ১৬ হাজার ৭০৮। আবার দুর্নীতির প্রশ্নে উত্তরপ্রদেশেকে পিছনে ফেলেছে নরেন্দ্র মোদি, অমিত শাহর ডাবল ইঞ্জিন রাজ্য গুজরাত। গতবছর সেখানে দুর্নীতির মামলা রুজু হয়েছে ১৯৯টি, উত্তরপ্রদেশে ৬২টি, বাংলায় মাত্র ১১টি।
এখানেই শেষ নয়। সদ্য প্রকাশিত NCRB রিপোর্ট বলছে, তফসিলি জাতির মানুষের উপর অত্যাচারের নিরিখে দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে সেই ডাবল ইঞ্জিন উত্তরপ্রদেশ। তথ্য অনুসারে, গতবছর তফসিলি জাতিভূক্ত মানুষের প্রতি অত্যাচারের ১২হাজার ৭১৪টি মামলা রুজু হয়েছে যোগী রাজ্যে।গুজরাতের মতো ছোট রাজ্যেও এই সংখ্যা ১হাজার ৩২৬টি। সিনিয়র সিটিজেনরাও সুরক্ষিত নয় মোদি রাজ্যে। গতবছর গুজরাতে ২হাজার ৭৮৫জন সিনিয়র সিটিজেন অত্যাচারিত হয়েছেন বলে উঠে NCRB রিপোর্টে।

advt 19

Related articles

রেলযাত্রীদের ভোগান্তি,শিয়ালদহ শাখায় একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা পূর্ব রেলের

সপ্তাহান্তে বিপাকে পড়তে চলেছেন শিয়ালদহ শাখার (Sealdah Division) ট্রেন যাত্রীরা। মঙ্গলবার পূর্ব রেলের (Eastern Railway) তরফে বিজ্ঞপ্তি জারি...

বিধানসভার নৌশাদ আলি কক্ষে ‘বিদ্রোহী’ তৃণমূল বিধায়কদের মিটিং শুরু

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হবেন কে, বাংলার রাজনৈতিক মহলের নজর এখন বিধানসভা চত্বরে। তৃণমূল কংগ্রেসের দুই তৃতীয়াংশ বিধায়করা...

তোলাবাজির অভিযোগে কলকাতায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর অরিজিৎ 

মধ্যরাতে গ্রেফতার কলকাতা পুরসভার (KMC) ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর (Arijit Das Thakur)। ভোটের ফলাফলের পর...

৮ জুন দিল্লিতে ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দেবেন মমতা-অভিষেক

আগামী ৮ জুন সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা...