Thursday, June 25, 2026

জ্বালানির দামে আগুন, ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

Date:

Share post:

চড়চড়িয়ে বাড়ছে জ্বালানির দাম।  বিধানসভা ভোটের পর একনাগাড়ে বেশ কয়েকবার বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। এমনকি একসময় তা নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছিল। আজ লিটারপ্রতি পেট্রোলের দাম ২৪ থেকে ৩০ পয়সা বেড়েছে। অতিমারী পর্বে জ্বালানির মূল্য আকাশছোঁয়া হওয়ায় মাথায় হাত সাধারন মানুষের।

বৃহস্পতিবার কলকাতায় লিটারপ্রতি পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০২ টাকা ১৭ পয়সা। আর ডিজেলের দাম লিটার পিছু ৯২.৯৭ পয়সা। রাজধানীতে এক লিটার পেট্রোলের মূল্য ১০১ টাকা ৬৪ পয়সা। পাশাপাশি ডিজেলের মূল্য লিটারপিছু ৮৯.৮৭ টাকা। মুম্বইয়ে মহানগরগুলির মধ্যে সবার আগে ১০০ টাকা পেরিয়েছিল পেট্রোলের মূল্য। বৃহস্পতিবার সেখানে এক লিটার পেট্রোলের দাম ১০৭ টাকা ৭১ পয়সায়। এক লিটার ডিজেলের দাম ৯৭ টাকা ৫২ পয়সা।

আরও পড়ুন:করোনাবিধি মেনেই চলছে তিন কেন্দ্রের ভোটগ্রহণ

প্রসঙ্গত, চলতি বছরে বিধানসভা নির্বাচনের পর থেকেই পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি রোজকারনামচা হয়ে দাঁড়িয়েছিল। এমনকি ডিজেলের দামও রেকর্ড হাড়ে বেড়েছে। কিন্তু এরইমধ্যে করোনার কাঁটায় আর্থিকভাবে নাজেহাল মধ্যবিত্তরা। রান্নার গ্যাস থেকে শুরু করে জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় বাজারও অগ্নিমূল্য। স্বাভাবিকভাবেই সংসার চালাতে নাকানিচোবানি খাচ্ছে সাধারণ মানুষ।

advt 19

Related articles

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...