Tuesday, June 23, 2026

ভবানীপুরে ভোটাধিকার প্রয়োগ করলেন নবতিপর বৃদ্ধা

Date:

Share post:

নিম্নচাপের ভ্রুকুটি নেই। দুই দিনের বৃষ্টিও থেমেছে। সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি নেই। আগের দু’ দিনের থেকে আজ আবহাওয়া অনেকটাই ভালো।
পুজোর আগে এ যেন ভোট উৎসব । ভোটের দিন সাত সকালেই নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন ভবানীপুরের নবতিপর বৃদ্ধা মনোভাসিনী চক্রবর্তী।
লক্ষ্মীবারে ভোটের দিন সকালে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে দেখা গেল ওই বৃদ্ধাকে। বয়স পার করে ফেলেছেন সাড়ে চার কুড়ি। ব্রিটিশ জমানা দেখেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধও দেখেছেন। স্বাধীন ভারতের প্রথম ভোটেরও সাক্ষী ছিলেন তিনি। সেই ব্যক্তি ভোটাধিকার প্রয়োগ করলেন ভবানীপুর উপনির্বাচনে। বার্ধক্যজনিত কারণে একা বুথে যাওয়ার ক্ষমতা নেই। তাই একজনের সাহায্য নিয়ে বুথে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন বৃদ্ধা ।

আরও পড়ুন- করোনাবিধি মেনেই চলছে তিন কেন্দ্রের ভোটগ্রহণ
ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন তিনি। ভোট দিয়ে বুথে বাইরে এসে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে হাতে ভোটের কালি লাগানো আঙুল দেখিয়ে পোজও দিয়েছেন তিনি। সব মিলিয়ে এখনও পর্যন্ত নির্বিঘ্নেই চলছে ভোটগ্রহণ ।

advt 19

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...