Friday, June 26, 2026

করোনাবিধি মেনেই চলছে তিন কেন্দ্রের ভোটগ্রহণ

Date:

Share post:

করোনা আবহের মধ্যেই রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ চলছে । সংক্রমণের কথা মাথায় রেখে, একাধিক নির্দেশ জারি করেছে কমিশন। বৃহস্পতিবার সকাল থেকেই কমিশনের নির্দেশে করোনাবিধি মেনে শুরু হয়েছে তিন কেন্দ্রের ভোটগ্রহণ। যার মধ্যে নজরে রয়েছে ভবানীপুর।
উপনির্বাচনের সকালে ভবানীপুরের বুথগুলি কিছুটা হালকা থাকলেও মেনে চলা হচ্ছে করোনাবিধি। বজায় রাখা হচ্ছে সামাজিক দূরত্ব। পরিচয় পত্রের সঙ্গে দেখা হচ্ছে ভোটার মাস্ক পরে এসেছেন কিনা।

আরও পড়ুন- ভোটের আগে উত্তপ্ত সামশেরগঞ্জ: তৃণমূল নেতার বাড়িতে হামলা, অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে
আসলে রাজ্যে চলছে ভ্যাক্সিনেশনে প্রক্রিয়া । অনেকেই ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছেন ইতিমধ্যেই। সেই কারণেই অনেকে মাস্ক পরছেন না।
ফলে কেউ মাস্ক না পরে এলে কিংবা মাস্ক পরতে ভুলে গেলে তাঁকে মাস্ক দেওয়া হচ্ছে। মাস্ক পরলে তবেই ঢুকতে দেওয়া হচ্ছে বুথে। এমনকি প্রত্যেকের হাতে দেওয়া হচ্ছে স্যানিটাইজার। দেওয়া হচ্ছে গ্লাভসও। ওই গ্লাভস পরেই দিতে হচ্ছে ভোট। এছাড়াও মাপা হচ্ছে ভোটারদের তাপমাত্রা।

advt 19

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...