Wednesday, June 24, 2026

ভবানীপুরে বুথ জ্যামের অভিযোগ বিজেপির, ‘মানুষের মন দখল করেছি’, পাল্টা ফিরহাদ

Date:

Share post:

হাইভোল্টেজ ভবানীপুর(Bhawanipur) কেন্দ্রে সকাল থেকে শুরু হয়েছে ভোটগ্রহণপর্ব। নিরাপত্তার দিকে নজর রেখে এই কেন্দ্রে জারি রয়েছে ১৪৪ ধারা। তবে তা অমান্য করে শাসকদলের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ আনল বিজেপি। পাল্টা বিজেপি(BJP) তোলা এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করে তৃণমূলের(TMC) তরফে জানানো হয়েছে আমরা মানুষের মন দখল করেছি। হার নিশ্চিত বুঝে অকারণ অভিযোগ তোলা হচ্ছে বিরোধীদের তরফে।

বৃহস্পতিবার ভোট গ্রহণ শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয় ভবানীপুর কেন্দ্রে বিজেপির ভোট পর্যবেক্ষক অর্জুন সিং অভিযোগ তোলেন, “কিছু কিছু জায়গায় বুথ জ্যাম করা হচ্ছে কোথাও আবার এজেন্ট বসতে দেওয়া হয়নি আমাদের। কমিশনের কাছে আমরা অভিযোগ জানিয়েছে। অভিযোগের ভিত্তিতে কিছুটা সুরাহাও হয়েছে।” পাশাপাশি তারা অভিযোগ, “পুলিশের ভূমিকা অত্যন্ত খারাপ। ১৪৪ ধারা জারি থাকলেও কোন জায়গাতেই তার বাস্তবায়ন দেখা যাচ্ছে না। কমিশনকে বারবার জানানো সত্ত্বেও কোনো রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে না।”

আরও পড়ুন:ভবানীপুরে ভোটাধিকার প্রয়োগ করলেন নবতিপর বৃদ্ধা

পাশাপাশি ফিরহাদ হাকিম বলেন, “নির্বাচন শুরু হওয়ার পর বেশ কিছু জায়গায় মেশিন খারাপ হয়ে যায়। কমিশনের লোকজন এসে তা ঠিক করে। এইজন্য ভোটারদের লাইন পড়ে যায়। যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ ভুল। লাইন পড়েছে, মানুষ আস্তে আস্তে ভোট দিচ্ছে। সেন্ট্রাল ফোর্স আছে, মাইক্রো অবজারভার আছে, সিসিটিভি আছে, বুথ জ্যাম হওয়ার কোনও সম্ভাবনা নেই। আমরা বুথ দখল করতে যাব কেন মানুষের মনটাই দখল করে নিয়েছি। ওরা জানে হেরে যাবে তাই এইসব বড় বড় কথা বলছে।”

অন্যদিকে, ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও সমস্ত দোকানপাট খোলা বলে অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী। এই নিয়েই পুলিশকে সরাসরি প্রশ্ন করেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তারপর রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন।

advt 19

 

Related articles

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...