Saturday, April 4, 2026

দিল্লিতে পুলিশকে লক্ষ্য করে শুটআউট, গ্রেফতার ৪ দুষ্কৃতী

Date:

Share post:

ফের প্রকাশ্যে শুটআউটের ঘটনা ঘটল রাজধানীতে। বৃহস্পতিবার ভোররাতে দিল্লি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। জবাবে পাল্টা গুলি চালায় পুলিশ। এরপর শুরু হয় গুলির লড়াই। শেষমেশ এক কুখ্যাত দুষ্কৃতী সহ ৩ জনকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার দুষ্কৃতীদের গ্রেফতার করতে অভিযান চালায় দিল্লি পুলিশের একটি শাখা। এরপর নিদির্ষ্ট স্থানে পৌঁছতেই পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। পাল্টা দেয় পুলিশও। ঘুরু হয় গুলির লড়াই। ঘটনার শেষে ৪ জন দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। তবে কারা এই অপরাধী বা তাদের বিরুদ্ধে কী অভিযোগ, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি দিল্লি পুলিশ।

আরও পড়ুন:ভবানীপুরে বুথ জ্যামের অভিযোগ বিজেপির, ‘মানুষের মন দখল করেছি’, পাল্টা ফিরহাদ

প্রসঙ্গত সম্প্রতি দিল্লির রোহিনী আদালত চত্বরে শুটআউটের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। শুনানি চালাকালীনই গ্যাংস্টার জিতেন্দ্রকে গুলি ছোঁড়ে বিরোধী গ্যাংয়ের দুই সদস্য। আদালত চত্বরে গুলি ছোঁড়ার ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ায় দিল্লি সহ গোটা দেশে।   সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের শুটআউটের ঘটনায় স্বভাবতই সাধারণ মানুষের মনে প্রভাব ফেলেছে।

advt 19

 

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...