Friday, April 3, 2026

সুকান্তের সম্বর্ধনায় নেই কেন? লকেট বললেন “ব্যস্ত আছি”

Date:

Share post:

সম্প্রতি, হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের দলবদল নিয়ে জল্পনা তুঙ্গে। বিশেষ করে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের ইঙ্গিতপূর্ণ টুইট সেই জল্পনা আরও বাড়িয়েছে। তবে লকেট সত্যিই তৃণমূলের দিকে পা বাড়িয়ে আছেন কিনা সেই উওর দেবে সময়!

কিন্তু এরই মাঝে ফের লকেটকে নিয়ে চর্চা তুঙ্গে। আজ, শনিবার বিজেপি’র নয়া রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সম্বর্ধনা অনুষ্ঠানে গরহাজির হুগলির বিজেপি সাংসদ। অথচ, সেই অনুষ্ঠানে গেরুয়া শিবিরের বড়-মেজ-ছোট, সব নেতারাই ইচ্ছা বা অনিচ্ছা সত্ত্বেও হাজির।

এদিন সল্টলেকের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র (EZCC)-এর প্রেক্ষাগৃহে ছিল সংবর্ধনা অনুষ্ঠান। সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা থেকে শুরু করে সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ছিলেন মঞ্চে। দলের বাকি সাংসদ এবং বিধায়করাও হাজির ছিলেন। কিন্তু ছিলেন না বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়। যদিও লকেটের দাবি, তিনি দিল্লিতে দলেরই কাজে ব্যস্ত থাকায় এদিন উপস্থিত থাকতে পারেননি।

কিন্তু লকেটের এই মন্তব্যে চিড়ে ভেজার নয়। রাজ্য বিজেপির একটি অংশ বলতে শুরু করেছে, লকেট চট্টোপাধ্যায় নাকি বাবুল সুপ্রিয়র মতোই গেরুয়া শিবিরে এখন অতীত। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা লকেটকে দলে ধরে রাখতে ঘন ঘন বৈঠক করেছেন হুগলির সাংসদের সঙ্গে। তবে তাতে বিশেষ লাভ হবে বলে মনে করছে না রাজনৈতিক মহল।

আরও পড়ুন- কলকাতা পুলিশে আবেদন করতে পারবেন তৃতীয় লিঙ্গের মানুষরাও, বড় ঘোষণা হাইকোর্টের

advt 19

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...