Thursday, June 25, 2026

কেকেআরের ভেঙ্কটেসের খেলা মন কেড়েছে গাভাস্করের

Date:

Share post:

কলকাতা নাইট রাইডার্সের ( Kkr) অলরাউন্ডার ভেঙ্কটেস আইয়রের( Venkatesh Iyer) খেলা মন কেড়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্করের(Sunil Gavaskar)। আইপিএলের( Ipl) দ্বিতীয় পর্বে দুরন্ত পারফরম্যান্স ভেঙ্কটেসের। গত ম‍্যাচে ৬৭ রানের পাশাপাশি নিয়েছেন এক উইকেট। প্রতি ম‍্যাচেই ধারাবাহিকতা রেখেছেন ভেঙ্কটেস। ভেঙ্কটেসের এই পারফরমেন্স দেখে মন কেড়েছে গাভাস্করের। তিনি বললেন,ভেঙ্কটেশ আইয়ারের মধ্যে, কলকাতা এমন এক খেলোয়াড়কে তুলে ধরেছে যার খোঁজ ভারত করছে।

এদিন এক গাভাস্কর বলেন,”ভেঙ্কটেশ আইয়ারের মধ্যে কলকাতা এমন এক খেলোয়াড়কে তুলে ধরেছে যার খোঁজ ভারত করছে। ওর বোলিং অতটা দ্রুতগতির নয়, কিন্তু ও ইয়র্কার খুব ভালো দিতে পারে। ব্যাটটাও খুব ভালো করে। ব্যাটার হিসেবে সোজা দাঁড়িয়ে থেকে খেলে ও, যার জন্য ও অনেক ভালো জায়গা পায় শর্ট বল খেলার ক্ষেত্রে। আর অফ সাইডে খুব সুন্দর শট মারে, যা সকল বাঁ হাতি ব্যাটার করে থাকে।”

আরও পড়ুন :ম‍্যাচ হারের কারণ হিসাবে দলের ফিল্ডিংকেই কাঠগড়ায় তুললেন মর্গ‍্যান

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...