Thursday, May 21, 2026

ভ্যাকসিন দেওয়ার পরেই খোলা হবে স্কুল-কলেজ, সাফ জানালেন শিক্ষামন্ত্রী

Date:

Share post:

পড়ুয়াদের ভ্যাকসিন দিয়েই খোলা হবে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়। শুক্রবার এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রীয় সরকার যে হারে কোভিড ভ্যাকসিন পাঠাবে সেভাবেই ছাত্র-ছাত্রীদের তা দেওয়ার ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন: “কতটা জল ছাড়া যাবে দেখে গিয়েছিল কেন্দ্রীয় দল, তারপরও…” DVCকে তোপ অপরূপার

পশ্চিমবঙ্গের সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলি আন্দোলনে নেমেছে। গত বুধবার নবান্ন অভিযানের পরে আগামী সোমবার বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ‘‘ওদের জেনে রাখা প্রয়োজন, করোনার কারণে কেরলের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখা হয়েছে। কেরল সরকারের শিক্ষামন্ত্রী বলেছিলেন, করোনা পরিস্থিতি সম্পূর্ণ পর্যালোচনা করে তার পরে ক্যাম্পাস খোলার কথা ভাবা হবে। এই সরকারি সিদ্ধান্তকে কেরলের ডান ও বাম সব ছাত্র সংগঠনই স্বাগত জানিয়েছে।’’

এদিন শিক্ষামন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শক্রমে কলেজ-বিশ্ববিদ্যালয়ে টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। ব্রাত্য বসু আরও বলেন,”এর পরেও কলেজ-বিশ্ববিদ্যালয়ে কিছু পড়ুয়ার টিকা নেওয়া বাকি থাকলে অবশ্যই আমরা তাঁদেরও ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করব। ইতিমধ্যেই স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের টিকা দেওয়ার কাজ শেষ হয়েছে। স্কুলের পড়ুয়াদেরও ভ্যাকসিন দেওয়া হবে।’’

advt 19

 

Related articles

ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী, স্বস্তির বৃষ্টি উত্তরে

সকাল থেকে চড়া রোদ, বেলা বাড়তেই তেজ বাড়ছে সূর্যের। তীব্র গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বেলুড় মঠে শুভেন্দু, কথা বললেন মহারাজদের সঙ্গে 

বাংলার মুখ্যমন্ত্রী (chief Minister of West Bengal) হিসেবে দায়িত্বভার গ্রহনের পর প্রথমবার বেলুড় মঠে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

অভি-সানি’ নেমপ্লেট লেখা ফ্ল্যাটে পুর-আধিকারিকরা, ভেতরে ঢুকতেই চক্ষু চড়কগাছ!

ঠিকানা, দমদমের ১৯ ডি, ৭ ট্যাঙ্ক লেন, কলকাতা-৭০০০৩০, ফ্ল্যাটের নেমপ্লেটে লেখা 'অভি-সানি'। বাড়ির যৌথ মালিকের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়...

মোদি মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা! আজ রাজধানীতে জরুরী বৈঠক প্রধানমন্ত্রীর

পূর্ণমন্ত্রী পাবে কি বাংলা, উত্তর মিলতে পারে আজ। বিদেশ সফর শেষে বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকলেন...