Sunday, April 5, 2026

মুম্বইয়ের ক্রুজ থেকে নিষিদ্ধ মাদক-সহ আটক বলিউডের প্রথম সারির অভিনেতার ছেলে

Date:

Share post:

মুম্বই ছেড়ে বিলাসবহুল  ক্রুজটি প্রায় বেরিয়েই গিয়েছিল। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালায় নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র আধিকারিকেরা। তাতেই উদ্ধার হয় প্রচুর নিষিদ্ধ মাদকসামগ্রী। ঘটনায় শনিবার রাতে আটক করা হয়েছে ১০ জনকে। যাদের মধ্যে বলিউডের প্রথম সারির এক তারকার পুত্রও রয়েছেন বলে জানা গিয়েছে। তবে, সেই তারকার নাম এখনও প্রকাশ্যে আনা হয়নি। রবিবার তাঁদের মুম্বই ফেরত নিয়ে আসা হবে।

 

এনসিবি সূত্রের খবর, শনিবার রাতে যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ক্রুজে চেপে বসেন এনসিবির আধিকারিকরা। মুম্বই থেকে গোয়ার উদ্দেশে ক্রুজটি রওনা হতেই শুরু হয় নাইট পার্টি এবং অনেকেই মাদক সেবন করে শুরু করে। মাঝসমুদ্রে কর্ডেলিয়াতে পার্টি হবে এবং মাদক সেবন হবে বলে আগেই এনসিবি-র কাছে খবর ছিল। এরপরই এনসিবি-র আধিকারিকরা হাতেনাতে হরে ফেলেন তাদের। তার মধ্যে কোকেন, হাশিশ, এমডিএমএ-র মতো মাদকও রয়েছে। মাঝসমুদ্রে আটক করা হয় মাদকসেবনকারী ১০ জনকে। তাঁদের মধ্যে একজন  প্রথম সারির বলিউড অভিনেতার সন্তানও রয়েছেন। তাঁর বিরুদ্ধে পার্টিতে মাদক সেবনের অভিযোগ রয়েছে।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। একইসঙ্গে তুলে এনেছিল বলিউডের সঙ্গে জড়িত মাদকচক্রও। নিষিদ্ধা মাদক রাখা ও তা সরবরাহ করার জন্য গ্রেফতারও হতে হয়েছিল সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই সৌভিককেও।এরপর থেকেই সক্রিয় হয়ে উঠেছিল এনসিবি। সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার তদন্তে মাদকযোগের প্রমাণ মিলতেই দীপীকা পাডুকোন, রকুলপ্রীত, শ্রদ্ধা কাপুর সহ একাধিক বলিউড তারকাকে জেরার জন্য ডেকেছিল পুলিশ। বলিউডের প্রায় ৩৩ জনের নাম ছিল ওই চার্জশিটে, এমনটাই জানা গিয়েছে।শনিবারও এক নামী তারকা-পুত্রকে আটক করল এনসিবি।

advt 19

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...