Saturday, April 4, 2026

ক্রুজ পার্টি থেকে মাদকসহ গ্রেফতার শাহরুখপুত্র আরিয়ান? 

Date:

Share post:

বিলাসবহুল কর্ডেলিয়া ক্রুজ পার্টি (Cordelia Cruise Party) থেকে কয়েক হাজার কোটি টাকার মাদকসহ (Drug) আটক বলিউড (Bollywood) তারকা শাহরুখ খান -পুত্র আরিয়ান (Sharukh khan son Arian Khan) । আরিয়ানকে (StarKid Arian) মাদকসহ (Drug) গ্রেফতার করেছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) । জানা গিয়েছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে জিজ্ঞাসাবাদ করছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। মাদক সেবনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। যদিও শাহরুখ খানের তরফ থেকে এখনো পর্যন্ত এই নিয়ে কোনো মন্তব্য করা হয়নি বলিউডের কোনো তারকাই এই নিয়ে এখনো কোনো মন্তব্য করতে চাননি।

মুম্বই থেকে গোয়া যাওয়ার পথে বিলাসবহুল ক্রুজে (Cordelia Cruise) বিশেষ অভিযান চা‌লিয়ে শাহরুখপুত্র সহ মোট ১০ জনকে আটক করেছেন এনসিবি-র আধিকারিকরা।সেইসঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর পরিমাণে নিষিদ্ধ দামি মাদক। শনিবার রাতে এনসিবি-র হাতে আটক হওয়া ওই ১০ জনের মধ্যে বলিউডের প্রথম সারির এক তারকার পুত্রও রয়েছেন বলে জানা গিয়েছে। প্রথমটায় শাহরুখপুত্রর নাম প্রকাশ্যে আনা হয়নি । কিন্তু পরে আরিয়ান খানের পরিচয় জানা যায় । রবিবার তাঁদের সকলকে মুম্বই নিয়ে আসা হয়েছে।

নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো সূত্রে জানা গিয়েছে, ওই বিলাসবহুল কর্দেলিয়া ক্রুজে মাদক পার্টি পার্টির আয়োজন করা হয়েছে সে খবর এনসিবি কর্তাদের কাছে আগে থেকেই ছিল সেই খবর অনুযায়ী শনিবার রাতে সাধারণ যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া ক্রুজে উঠে পড়েন আধিকারিকেরা। মুম্বই থেকে গোয়ার উদ্দেশে ক্রুজ রওনা দেওয়ার কিছু পরেই শুরু হয় পার্টি। উদ্দাম নাচ ডিজে বক্স চালিয়ে গান সেই সঙ্গে মাদক সেবন । গভীর রাতে যখন অধিকাংশই মাদকসেবনে বুঁদ হয়ে, তখন তাদের হাতেনাতে ধরে ফেলেন এনসিবির আধিকারিকেরা। বাজেয়াপ্ত হয় প্রচুর টাকার নিষিদ্ধ মাদক। তার মধ্যে কোকেন, হাশিশ, এমডিএমএ-র মতো মাদকও রয়েছে। আটক করা হয় মাদকসেবনরত ১০ জনকে।

advt 19

 

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...