Monday, April 6, 2026

সব চক্রান্ত জব্দ, ভবানীপুর-সহ সারাবাংলার মানুষকে ধন্যবাদ: জয়ের পর জানালেন মমতা

Date:

Share post:

সব চক্রান্তকে জব্দ করে দিয়েছে ভবানীপুর- বিপুল ব্যবধানে জয়ের পরে ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সমস্ত রেকর্ড ভেঙে ৫৮,৮৩২ ভোটে জেতেন তৃণমূল (Tmc) সুপ্রিমো। ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই কালীঘাটের নিজের বাড়ির সামনে থেকে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মমতা। সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay), পরিবারের অন্য সদস্যরা এবং অভিষেক-কন্যা আজানিয়া। বলেন, “সকল সহকর্মী, সারা বাংলার মানুষকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবানীপুরের ভোটার কম। ভোট কম পড়া এখানে ট্রেন্ড। এবার ভবানীপুরের মানুষ যেভাবে ভোট দিতে এসেছেন, তাতে উচ্ছ্বসিত। ৫৮,৮৩২ ভোটে জিতেছি। কোনও ওয়ার্ডে এবার আমরা হারিনি। এটা রেকর্ড।”

ভবানীপুর উপনির্বাচনের শুরু থেকেই একে দিল্লি জয়ের শুরু বলে প্রচার করেছিল তৃণমূল। এদিন বিপুল জয়ের মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ভবানীপুরে সব ভাষাভাষীর মানুষ আছেন এখানে। সকলে শান্তিতে ভোট দিয়েছেন। আমার মন ভরে গেছে, ভবানীপুরের মানুষ দেখিয়ে দিল, সারা বাংলা তাকিয়ে ছিল”। এরপরেই নন্দীগ্রামে প্রসঙ্গ তুলে তৃণমূল নেত্রী বলেন, নন্দীগ্রামের ফলাফলে বাংলার মানুষ আঘাত পেয়েছিল। “অনেক চক্রান্ত হয়েছিল। সব চক্রান্তকে জব্দ করে দিয়েছেন ভবানীপুরের মানুষ। আরও কাজ নতুন করে করব। আমরা চিরঋণী।”

আরও পড়ুন:২০১১-এর ব্যবধান ছাপিয়ে ভবানীপুরে রেকর্ড ভোটে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়

তবে, এদিন ভিকট্রি সাইন দেখাননি মমতা। কারণ, ভবানীপুর ছাড়াও জঙ্গিপুর-সামশেরগঞ্জের ভোটের ফলপ্রকাশ হওয়ায় তিনি 3 দেখান। বলেন, ”তিনটে সিটে লড়াই করেছি। তিনটে সিটেই আমরা জিতছি। বাংলাই ভারতকে পথ দেখাবে।”

কোভিদ পরিস্থিতিতে বিজয় উৎসব না করে, বন্যা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দেন তৃণমূল সুপ্রিমো।

advt 19

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...