Saturday, April 4, 2026

অশান্তি রুখতে কলকাতা পুলিশকে কঠোর নির্দেশ দেওয়ার আর্জি টিব্রেওয়ালের, চিঠি দিলেন হাইকোর্টে

Date:

Share post:

ভবানীপুরে উপনির্বাচনের ফল ঘোষণার আগেই কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি লিখলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। তিনি চিঠিতে লিখেছেন, অশান্তি রুখতে কলকাতা পুলিশকে কঠোর নির্দেশ দেওয়ার কথা। শেষ পাওয়া খবর পর্যন্ত, ভবানীপুরে পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী টিব্রেওয়াল। অন্যদিকে ২৮০০ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: পুজো কমিটিগুলিকে টাকা দিতে রাজ্যকে অনুমতি নির্বাচন কমিশনের

উল্লেখ্য, ভোটের দিন ভবানীপুরে বুথ জ্যামের অভিযোগ তোলে বিজেপি। এর প্রতিক্রিয়া দেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানান, লড়াইয়ে না পেরে মিথ্যা অভিযোগ করছে বিজেপি। এর পাশাপাশি প্রিয়ঙ্কার অভিযোগ উড়িয়ে নির্বাচন কমিশনও জানিয়ে দেয়, মক পোলের জন্য দেরি হয়েছে। কোনও ইভিএম বিভ্রাট হয়নি।

রবিবার ভবানীপুর-সহ ৩ কেন্দ্রে ভোটের ফল ঘোষণা। ভবানীপুর ছাড়াও রয়েছে জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের ফল। কড়া নিরাপত্তায় মোড়া হয়েছে স্ট্রংরুমগুলিকে। তবে সকলের নজর ভবানীপুরে। এই কেন্দ্রের ভোট গণনা হবে শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। ভবানীপুরে গণনা হবে ২১ রাউন্ড। জঙ্গিপুরে ২৬ রাউন্ড ও সামশেরগঞ্জে ২৪ রাউন্ড গণনা হবে। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে ঘিরে রাখা হয়েছে ভোট গণনাকেন্দ্রগুলি।

advt 19

 

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...