Monday, April 6, 2026

৭ উইকেটে জয় রাজস্থান রয়‍্যালসের

Date:

Share post:

শনিবার আইপিএলের( ipl) দ্বিতীয় ম‍্যাচে ৭ উইকেটে জয় পেল রাজস্থান রয়‍্যালস ( Rajasthan Royals)। এদিনের ম‍্যাচে তারা ৭ উইকেটে হারাল চেন্নাই সুপার কিংসকে(csk)। ম‍্যাচের সেরা রুতুরাজ গায়কোওয়াড।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স‍্যামসন। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৯ করে মহেন্দ্র সিং ধোনির দল। সিএসকের হয়ে শতরান করেন রুতুরাজ। ১০১ রানে অপরাজিত তিনি। ২৫ রান করেন ফ‍্যাফ ডু’প্লেসি। ৩ রান করেন সুরেশ রায়না। ২১ রান করেন মইন আলি। ৩২ রান করে অপরাজিত রবীন্দ্র জাদেজা। রাজস্থানের হয়ে ৩ উইকেট নেন রাহুল তেহটিয়া। একটি উইকেট নেন চেতন শাকারিয়া।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় রাজস্থান। রাজস্থানের হয়ে অর্ধশতরান করেন যশভি জসওয়াল এবং শিভম দুবে। ৫০ রান করেন যশভি। ৬৪ রান করেন শিভম। অধিনায়ক সঞ্জু স‍্যামসন করেন ২৮ রান। সিএসকের হয়ে দুটি উইকেট নেন শার্দুল ঠাকুর। এক উইকেট নেন কেএম আশিফ।

আরও পড়ুন:তৃতীয় দিনের শেষে চাপে অস্ট্রেলিয়া, দুরন্ত পারফরম্যান্স ঝুলন গোস্বামী এবং দীপ্তি শর্মার


 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...