Monday, April 13, 2026

ভবানীপুরে রেকর্ড জয়, মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছাবার্তা গুরুংয়ের

Date:

Share post:

উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ায় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং (Bimal Gurung) । ভবানীপুরে বিজেপিকে হারিয়ে জয়লাভের খবর পেয়েই পাহাড় থেকে লিখিত শুভেচ্ছাবার্তা পাঠান বিমল। তাতে লেখা রয়েছে, গোর্খা জনমুক্তি মোর্চা-সহ দার্জিলিং কার্শিয়াং কলিম্পং-সহ তরাই ডুয়ার্সের সর্বত্র মানুষের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছেন বিমল। পাশাপাশি আরও জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সরকার যেন সমস্ত বাধাবিঘ্ন পার করে খুব ভালোভাবে এগিয়ে যেতে পারে। আরো অনেক ভালো কাজ করতে পারে। বিমল তাঁর এই লিখিতবার্তা এদিন সাংবাদিকদের হাতেও তুলে দিয়েছেন।

আরও পড়ুন- উপনির্বাচনে নাম ঘোষণা নেত্রীর, প্রচারে নামলেন ব্রজকিশোর-সুব্রত advt 19

 

Related articles

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...

ট্রাইবুনালে ‘পাস’ করলে কি হবে ভোটারদের: নজিরবিহীন পদক্ষেপের ভাবনা সুপ্রিম কোর্টের

বাংলার নির্বাচনে এবার সুপ্রিম কোর্টের ১৪২ ধারার প্রয়োগ? নির্বাচন কমিশনের তৈরি করা জটিলতা কাটিয়ে বৈধ ভোটারদের ভোটাধিকারের পথ...

ধান কেনায় রেকর্ড হলেও চাল-চিন্তায় খাদ্য দফতর

ভোট চলাকালীনও চাষিদের কাছ থেকে ধান কেনার কাজ জোরকদমে চালিয়ে যাচ্ছে রাজ্য। চলতি খরিফ মরশুমে সরকারি উদ্যোগে ইতিমধ্যেই...