Friday, April 3, 2026

কলুটোলা স্ট্রিটে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর দমকল

Date:

Share post:

দিনের ব্যস্ত সময় হঠাৎই কলুটোলা স্ট্রিটে (Kalutola Street) একটি বাড়িতে আগুন লেগে যায়। সোমবার, সকাল এগারোটা নাগাদ প্রথমে বহুতলের চারতলায় আগুন লাগে। পরে সেই আগুন অন্যান্য তলাতেও ছড়াতে শুরু করে। মহম্মদ আলি পার্কের (Md Ali Park) পাশে ফায়ার স্টেশন (Fire Station) থেকে দ্রুত 8টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়।

ঘিঞ্জি এলাকায় দমকলকে আগুন নেভানোর কাজে বেগ পেতে হচ্ছে। বাড়িটি থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। ফলে দমকলের অনুমান ভেতরে তীব্রভাবেই আগুন জ্বলছে। দমকলের 8টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালাচ্ছে। বহুতলটিতে বেশ কয়েকজন বাসিন্দা ছিলেন বলে স্থানীয় সূত্রে খবর। তবে এখনও কারও আটকে পড়ার খবর মেলেনি। জনবহুল এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

advt 19

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...