Tuesday, February 24, 2026

“মন্ত্রীর ছেলে খুন করল আর গ্রেফতার আমি!” যোগী সরকারকে তীব্র আক্রমণ প্রিয়াঙ্কার

Date:

Share post:

উত্তরপ্রদেশের(Uttar Pradesh) লখিমপুর খেরিতে হিংসাত্মক ঘটনায় এবার যোগী সরকারকে(Yogi govt) তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা(Priyanka Gandhi)। রবিবার মৃত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতে গেলে রাস্তার মধ্যেই আটক করা হয় তাঁকে। যদিও প্রিয়াঙ্কা জানান তাঁকে গ্রেফতার করা হয়েছে। এই পরিস্থিতিতে যোগীর পুলিশকে দাগেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, “কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ছেলে খুন করল, অথচ গ্রেফতার করা হয়েছে আমাকে।” এখানেই না থেমে প্রিয়াঙ্কা আরও বলেন, “এরা কী রকম জাতীয়তাবাদী যে কৃষকদের মেরে ফেলার নিয়মকানুন বানায়?”

গ্রেফতার ও আটক প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তিনি জানান, ১৫১ ধারায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। ১৫১ ধারা মূলত ভবিষ্যতে অপরাধ করতে যাচ্ছেন এমন কোন ব্যক্তিকে আটকে দেওয়া। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘ওরা আমায় কাগজপত্র দেখায়নি। যদি কাগজ না দেখায় তবে আমি এটাকে অপহরণ বলব। ১৫১ ধারায় যদি ২৪ ঘণ্টার মধ্যে অভিযোগ দায়ের না হয়, আমি মুক্ত। আমাকে বলা হয়েছে আইনজীবীর পরামর্শ নেওয়ার অধিকার আছে কিন্তু এখনও যোগাযোগ করতে পারিনি।’ এদিকে সিতাপুরে পুলিশ হেফাজতে থাকাকালীন ঝাড়ু হাতে ঘর ঝাঁট দিতে দেখা যায় প্রিয়াঙ্কাকে। সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন:কোভিডে-মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ, কেন্দ্রের এই প্রস্তাবে অনুমোদন সুপ্রিম কোর্টের

উল্লেখ্য, রবিবার লখিমপুর খেরিতে বিকেলের দিকে যখন কৃষকরা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তখন একটি গাড়ি তাঁদের পিষে দেয়। লখনউয়ে উত্তরপ্রদেশের পুলিশ সদর দফতরের আধিকারিকরা জানিয়েছেন, সেই ঘটনায় চার কৃষক-সহ আটজনের মৃত্যু হয়েছে। লখিমপুর খিরির জেলা সদর থেকে ৭০ কিলোমিটার দূরে তিকোনিয়া নামে যে জায়গায় ঘটনাটি ঘটে। সেখানে হিংসার আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পাঠানো হয়েছে তিন কোম্পানি আধা-সামরিক বাহিনী। জেলায় আংশিকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। জারি করা হয়েছে ১৪৪ ধারা। এই ঘটনায় মৃতদের পরিবারকে ৪৫ লক্ষ টাকা ও আহতদের ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে যোগী আদিত্যনাথের সরকার।

advt 19

 

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...