Tuesday, June 9, 2026

যেন ‘ দ্বিতীয় হানিমুন’-এ এসেছেন রাজ আর শুভশ্রী! 

Date:

Share post:

প্রেম একেবারে টইটম্বুর । যেন দ্বিতীয়বার তারা হনিমুন এসেছেন। রোজই সমুদ্রস্নান আর জলকেলির ব্যক্তিগত আবেগঘন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন রাজ এবং শুভশ্রী। আর এই ছবি দেখে নেটিজেনরা বলছেন সাধারণত সন্তান হওয়ার পর স্বামী-স্ত্রীর মধ্যে প্রেম কমে আসে। কিন্তু ব্যতিক্রম রাজ-শুভশ্রী। প্রেম যেন বেড়েই চলেছে। মলদ্বীপ সফরে এসে এই দুই চলচ্চিত্র তারকা নিজেদের প্রেম জীবনকে রঙিন করে তুললেন। তাদের প্রতি মুহূর্তের শেয়ার করা ছবি দেখেই তা টের পাওয়া যাচ্ছে। আর শুভশ্রীও নিজেকে মেলে ধরেছেন মলদ্বীপের সমুদ্রে। ট্রোলিং- সমালোচনা সবকিছু উপেক্ষা করে চুটিয়ে ছুটি উপভোগ করছেন স্বামী এবং সন্তানকে নিয়ে ।

 

ফরেন ডেস্টিনেশন হিসেবে মলদ্বীপ তারকাদের খুবই পছন্দের জায়গা । শুধু রাজ-শুভশ্রী নয় সম্প্রতি টালিগঞ্জের কয়েকজন তারকা মলদ্বীপ ঘুরে এলেন । দেব -রুক্মিণী , শ্রাবন্তী। যদিও শুরুটা করেছিলেন বলিউডের তারকারা। সইফ-করিনা, রণবীর-আলিয়া দিশা -রাহুল, পরিনীতি চোপড়া সকলেই সাম্প্রতিককালের মধ্যে মলদ্বীপে ছুটি কাটিয়ে এসেছেন। আর এবার রাজ -শুভশ্রী চুটিয়ে উপভোগ করছেন মলদ্বীপের নীল সমুদ্র।

advt 19

 

Related articles

জেনেভার যুব শীর্ষ সম্মেলনের মঞ্চে কলকাতার কাউন্সিলর মোনালিসা

ইউরোপীয় যুব শীর্ষ সম্মেলনে যোগ দিলেন কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় (Councillor Monalisa Bandyopadhyay)। ৫...

প্রতীক ছেড়ে কথা বলুন, ২০২৯-এ কে কোথায় থাকে দেখব! বিদ্রোহীদের চ্যালেঞ্জ তৃণমূল সাংসদ কল্যাণের

বিধানসভার পরে লোকসভা। সংসদীয় দলেও বিদ্রোহ। শুধু তাই নয়, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ(NDA)-কে সমর্থন করছেন তৃণমূল (TMC) ব্লকের...

২ সেনাকর্মী নিয়ে হরমুজের কাছে ভেঙে পড়ল মার্কিন হেলিকপ্টার! 

আমেরিকা-ইরান (US Iran relationship)অস্থির পরিস্থিতির মাঝে মঙ্গলবার সকালে হঠাৎ করে হরমুজ প্রণালীর (Strait of Harmuz) কাছে ভেঙে পড়ল...

বিশ্বকাপ শুরুর আগেই বিতর্ক, ট্রাম্পের দেশে প্রবেশে নিষোধাজ্ঞা সেরা রেফারির

বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ২ দিন। কিন্তু বিশ্বকাপ শুরুর আগেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা...