Tuesday, June 9, 2026

পাখির চোখ গোয়া বিধানসভা নির্বাচন: মুখ্যমন্ত্রীর নির্দেশে সংগঠনের কাজে গেলেন গৌতম দেব

Date:

Share post:

ত্রিপুরা এবং অসমে রীতিমতো ঘাঁটি গেড়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেস এবং বিজপি ছেড়ে অনেক নেতাই যোগ দিয়েছেন তৃণমূলে। ত্রিপুরা, অসমের পাশাপাশি গোয়ার বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সংগঠন বিস্তার করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ২০২২-এ গোয়ায় বিধানসভা নির্বাচন। তার আগেই তৃণমূল কংগ্রেস তাদের সংগঠন গুছিয়ে ফেলতে চায়। উদ্যোগী স্বয়ং তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবার মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ি পুর নিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেব সংগঠনের কাজে পৌঁছে গিয়েছেন গোয়াতে।

আরও পড়ুন-সল্টলেক, লেকটাউনের মণ্ডপ ঘুরে দেখলেন বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনার 

ইতিমধ্যে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনো ফেলেইরো তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। সোমবার গৌতম দেব গোয়ায় পৌঁছে সেখানকার তৃণমূল নেতৃত্বকে নিয়ে একটি বৈঠক করেন। বৈঠকে ছিলেন লুইজিনো। বৈঠকের পরে বেশ কয়েকজনকে তৃণমূল কংগ্রেসে যোগদান করান গৌতম দেব। যোগদানকারীদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিয়েছেন।

আরও পড়ুন-এবারও বন্ধ বিসর্জনের কার্নিভাল: একগুচ্ছ বিধি-সহ গাইডলাইন প্রকাশ করে জানাল নবান্ন

এই বিষয়ে গোয়া থেকে গৌতম জানিয়েছেন, ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলের কাজে আমাকে গোয়াতে পাঠানো হয়েছে।’ গোয়াতে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য গৌতম তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি আরও বলেন, ‘গোয়ার মানড্রেমে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে’। তারপরেই গোয়ার প্রাক্তন সরপঞ্চ ড্যানিয়েল ডিসুজা এবং প্রবীণ সাংবাদিক সন্তোষ মানড্রেকর-সহ আরও বিশিষ্ট মানুষেরা যোগদান করেছেন। গৌতম জানিয়েছেন, ৮ অক্টোবর পর্যন্ত তিনি গোয়ায় থেকে সংগঠনের কাজ চালাবেন।

advt 19

 

Related articles

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...