Saturday, June 13, 2026

আইএসএসএফ বিশ্ব জুনিয়র শুটিং চ্যাম্পিয়নশিপে বিশ্বরেকর্ড গড়লেন ঐশ্বরী

Date:

Share post:

আইএসএসএফ বিশ্ব জুনিয়র শুটিং চ্যাম্পিয়নশিপে( World junior championship) রেকর্ড গড়লেন ঐশ্বরী প্রতাপ সিং তোমার( Aishwarya Pratap Singh tomar)। পেরুর লিমায় আয়োজিত হচ্ছে আইএসএসএফ বিশ্ব জুনিয়র শুটিং চ্যাম্পিয়নশিপ। সেখানে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতলেন ভারতের এই তরুণ শুটার ।

সোমবার পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের যোগ্যতা অর্জন পর্বে ১১৮৫ স্কোর করে জুনিয়র বিশ্ব রেকর্ডকে ছুঁয়ে ছিলেন ঐশ্বরী।

এরপর ফাইনালে সেই বিশ্বরেকর্ডকে ভাঙলেন ঐশ্বরী। ৪৬৩.৪ স্কোর করে সোনা জিতলেন তিনি। এদিকে দ্বিতীয় স্থানে শেষ করেন ফরাসি লুকাস ক্রিজ, যিনি ৪৫৬.৫ স্কোর করে রুপো জেতেন।

এদিকে এই ইভেন্টে ১১৬০ স্কোর করে একাদশ স্থানে শেষ করেন সংস্কার হাভেলিয়া। পঙ্কজ মুখেজা ১১৫৭ স্কোর করে পঞ্চদশ স্থানে।

আরও পড়ুন:বাবা ধোনির জন‍্য প্রার্থনা মেয়ে জিভার, রইল সেই ছবি
advt 19

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...