Tuesday, March 17, 2026

বানভাসি ঘাটালে দেব, মৃত শিশুর পরিবারের হাতে তুলে দিলেন ২ লক্ষ টাকার চেক

Date:

Share post:

প্রবল বৃষ্টি আর ডিভিসির ছাড়া জলে ভাসছে ঘাটাল। সোমবার জলবন্দি ঘাটালের পরিদর্শনে এলেন সাংসদ দেব (Dev)। দুর্গত বাসিন্দাদের পাশে থাকার বার্তা দেন তিনি। জলে ডুবে মৃত শিশুর পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন সাংসদ। জলমগ্ন এলাকা স্পিডবোটে পরিদর্শন করেন তিনি।

দিনকয়েক আগে ঘাটালের ৬ নম্বর ওয়ার্ড গম্ভীরনগরে জলে ডুবে এক শিশুর মৃত্যু হয়। সোমবার ঘটালে গিয়ে মৃত শিশুর পরিবারের সঙ্গে দেখা করেন দেব। মৃত শিশুর পরিবারের হাতে ২ লাখ টাকার চেক তুলে দেন। সঙ্গে কিছু ত্রাণ সামগ্রীও দেন তিনি। দেব বলেন, “এই পরিবার যা হারিয়েছে তার কোনও ক্ষতিপূরণ হয় না। বাচ্চারা জলে ডুবে গিয়েছে। এদের কাছে কীসের পুজো।”

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ঘাটালের সাংসদ দেব জানান, গত ৫০-৬০ বছর ধরে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালের মানুষের যে আবেগ তা নিয়ে আগে আমি বহুবার তুলেছি এবং একমাস আগেই দিল্লিতে গিয়ে আমরা নীতি আয়োগের সঙ্গে কথাও ছিলাম। তারা আশ্বাস দিয়েছেন। তারকা সাংসদকে দেখতে ঘাটালে উপচে পড়ে ভিড়। ঘাটালের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন তৃণমূল সাংসদ।

আরও পড়ুন- ৪০ হাজার পুজো কমিটিকে অনুদান হিসেবে ২০২ কোটি টাকা দিচ্ছে রাজ্য

advt 19

 

spot_img

Related articles

বলিউডে দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী নবনীন্দ্র 

সাতসকালে দুঃসংবাদ, ৭৬ বছর বয়সে প্রয়াত ভারতীয় বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী নবনীন্দ্র বেহেল (Navnindra Behl)। বর্ষীয়ান অভিনেত্রীর ছেলে...

কাবুলের হাসপাতালে পাকিস্তানি বিমান হামলা, মৃত অন্তত ৪০০!

রাতের অন্ধকারে ভয়ঙ্কর হামলা চালাল পাকিস্তান(Pakistan air strike in Afghanistan)! নিমেষের মধ্যেই হাসপাতালে মৃত্যু ৪০০ জনের, আহত ২৫০-র...

প্লেব্যাক ছাড়তে চলেছেন শ্রেয়া! বড় সিদ্ধান্তের পথে বঙ্গতনয়া

অরিজিৎ সিংয়ের পর এবার কি শ্রেয়া ঘোষালও (Shreya Ghoshal) প্লেব্যাক জগতকে বিদায় জানাতে চলেছেন? গায়িকার সাম্প্রতিক এক মন্তব্যে...

পহেলগামের রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকরা

জম্মু-কাশ্মীরের পহেলগামের (Pahelgam, Jammu and Kashmir) লারিপোরা এলাকার এক রিসর্টে সোমবার রাতে আগুন লেগে যায়। গভীর রাতে রিসর্টের...