Friday, May 22, 2026

৭ তারিখ বিধানসভাতেই বিধায়ক পদে মমতার শপথ, টুইট ধনকড়ের

Date:

Share post:

দেবীপক্ষের শুরুতেই বিধায়ক পদে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। ৭ অক্টোবর বিধায়ক হিসেবে শপথ নেবেন তিনি। বিধানসভায় গিয়ে তাঁকে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। মঙ্গলবার, টুইট করে একথা জানান ধনকড়। একই সঙ্গে বৃহস্পতিবার বিধায়ক পদে শপথ নেবেন জঙ্গিপুর (Janghipur ও সামশেরগঞ্জ (Samsherganj) দুই তৃণমূল বিধায়ক জাকির হোসেন ও আমিরুল ইসলাম।  বিধানসভায় দুপুর দুটোয় এই শপথ বাক্য পাঠ অনুষ্ঠান হবে।

আগেই জানানো হয়েছিল বৃহস্পতিবার, শপথ নিতে পারেন তৃণমূল নেত্রী। কিন্তু এক্ষেত্রে শপথবাক্য পাঠ করানো নিয়ে রাজ্য এবং রাজভবনের কিছুটা কথা চালাচালি হয়। তবে সবশেষে ধনকড় জানিয়ে দেন, তিনি বিধানসভায় গিয়েই শপথবাক্য পাঠ করাবেন।

আরও পড়ুন- পূর্ণ উদ্যমে ভোটের প্রচারে নেমে পড়েছেন দিনহাটার প্রার্থী উদয়ন

advt 19

 

Related articles

ঘর্মাক্ত দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস! দুর্যোগ জারি উত্তরে

জ্যৈষ্ঠের গরমে শুক্রবার সকালে হালকা মেঘের দেখা মিললেও ,বেলা গড়াতেই তীব্র অস্বস্তিকর গরমের ইঙ্গিত দিতে শুরু করেছে প্রকৃতি।...

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সাতসকালে শহরজুড়ে ইডি হানা, তল্লাশি অভিযান মুর্শিদাবাদেও

জমি কেলেঙ্কারির তদন্তে কলকাতা ও জেলা মিলিয়ে ৯ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। শুক্রবার সাতসকালে কসবা, চক্রবেড়িয়া, রয়েড...

ভোট পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগ, এবার কাঠগড়ায় পরমব্রত-স্বস্তিকা!

নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় (Social Media Post) উস্কানিমূলক পোস্ট করায় এবার টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়...

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...