Saturday, June 20, 2026

উত্তরবঙ্গ মেডিক্যালে চালু হল অক্সিজেন প্ল্যান্ট

Date:

Share post:

সফল মহড়ার পর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বৃহত্তম অক্সিজেন প্ল্যান্ট চালু হল। মঙ্গলবার থেকে পরীক্ষামূলকভাবে যাত্রা সেরে চালু হল এটি। এই প্ল্যান্ট থেকে মিনিটে দু হাজার লিটার অক্সিজেন উৎপাদন হবে বলে জানান সুপার ডাঃ সঞ্জয় মল্লিক।

তৃতীয় ঢেউয়ের আশঙ্কাকে মাথায় রেখেই প্রস্তুত থাকছে জেলা স্বাস্থ্য দফতর। তাই প্রায় টানা এক মাস মহড়ার পর অক্সিজেন প্ল্যান্ট চালু হল। এই অক্সিজেন প্ল্যান্টের ফলে উত্তরবঙ্গ জুড়ে অক্সিজেন নিয়ে সমস্যায় পড়তে হবে না বলেই মনে করা হচ্ছে। কারণ, হাসপাতাল কর্তৃপক্ষের মতে, অক্সিজেন প্ল্যান্টের মাধ্যমে তরল অক্সিজেন প্রক্রিয়াকরণের মধ্যে দিয়ে পাইপ লাইনে পৌঁছে যাবে রোগীদের ওয়ার্ডে-ওয়ার্ডে। ফলে অক্সিজেন সিলিন্ডারের আর প্রয়োজন পড়বে না। হাসপাতালে থাকা অতিরিক্ত অক্সিজেন সিলিন্ডার সমস্ত স্বাস্থ্যকেন্দ্র, এমনকি শহরের বেসরকারি হাসপাতালও প্রয়োজনে পেতে পারবে। জানা গিয়েছে, দ্রুত আরও একটি অক্সিজেন প্ল্যান্ট উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে বসতে চলেছে। ইতিমধ্যেই মাটি পরীক্ষার কাজ হয়ে গিয়েছে। রিপোর্ট হাতে এলেই দ্বিতীয় প্ল্যান্টটি বসবে।

আরও পড়ুন- বানভাসি ঘাটালে দেব, মৃত শিশুর পরিবারের হাতে তুলে দিলেন ২ লক্ষ টাকার চেক advt 19

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...