Monday, April 6, 2026

দেশের মাটিতে বেশি করে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করার ভাবনায় বিসিসিআই : সূত্র

Date:

Share post:

ভারতের মাটিতে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে মরিয়া বিসিসিআই( BCCI)। এমনটাই জানাচ্ছেন বিসিসিআইয়ের এক কর্তা।

চলতি বছর ভারতে টি-২০ বিশ্বকাপ (T-20 World cup) হওয়ার কথা থাকলেও, করোনার( corona) কারণে তা সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে। তবে ২০২৩ সালে পুরুষদের এক দিনের ক্রিকেটের বিশ্বকাপ। আর সেটাও হওয়ার কথা ভারতেই। শুধু বিশ্বকাপ নয়, এরপর আইসিসির আরও প্রতিযোগিতা ভারতে আয়োজন করার চিন্তা ভাবনা রয়েছে বিসিসিআইয়ের।

এদিন বিসিসিআইয়ের এক কর্তা বলেন,”২০২৩ সালের বিশ্বকাপের পর ভারতে আইসিসির আরও প্রতিযোগিতা আয়োজন করার চেষ্টা করছি আমরা। সব ঠিক থাকলে আইসিসির কাছে আমাদের পরিকল্পনা পাঠানো হবে।”

সেই সূত্র আরও জানাচ্ছে যে, আগামী আট বছরের মধ্যে আইসিসির অন্তত তিনটি প্রতিযোগিতা ভারতের মাটিতে আয়োজন করতে চাইছে বিসিসিআই। আইসিসির বৈঠকে সেই কথা জানাতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন:দলের খেলায় বিরক্ত ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ

advt 19

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...